শিরোনাম
রাশিয়া-ইউক্রেনের পালটাপালটি ড্রোন হামলায় আহত ১৬স্পেন উপকূলে অভিবাসীবাহী নৌকা থেকে আট লাশ উদ্ধারজুনে গন্ধর্বপুর প্ল্যান্ট থেকে রাজধানীর ১৩ অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫০এক দিনের ব্যবধানে ফের বাড়লো সোনার দামজাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীবাসে অগ্নিসংযোগ ঠেকাতে যাত্রীবেশে থাকবে সাদা পোশাকের পুলিশঢাকাসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েনরাশিয়া-ইউক্রেনের পালটাপালটি ড্রোন হামলায় আহত ১৬স্পেন উপকূলে অভিবাসীবাহী নৌকা থেকে আট লাশ উদ্ধারজুনে গন্ধর্বপুর প্ল্যান্ট থেকে রাজধানীর ১৩ অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫০এক দিনের ব্যবধানে ফের বাড়লো সোনার দামজাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীবাসে অগ্নিসংযোগ ঠেকাতে যাত্রীবেশে থাকবে সাদা পোশাকের পুলিশঢাকাসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

খুলনায় পুলিশের অভিযানে গ্রেফতার ৬১

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ৬:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

খুলনা মহানগর ও জেলায় গত ২৪ ঘণ্টায় পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলায় ৬১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে মহানগরীতে ২১ জন এবং জেলায় ৪০ জন। শনিবার ২৮ নভেম্বর সকালে পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) ও জেলা পুলিশ এ তথ্য জানায়।

কেএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে গত ২৪ ঘণ্টায় পুলিশের আটটি থানা ও গোয়েন্দা শাখা পৃথক অভিযান চালায়। এসব অভিযানে পাঁচটি মোটরসাইকেল আটক এবং বিভিন্ন মামলায় ২১ জনকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে মহানগরীর যেকোনো অপরাধ ও অপরাধী সম্পর্কে নিকটস্থ পুলিশকে তথ্য দিয়ে অপরাধ দমনে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন

মুকসুদপুরের জলিরপাড়ে মসজিদে চুরি, আইপিএস ও ব্যাটারি নিয়ে গেলো চোরেরা

অন্যদিকে, জেলা পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়মিত অভিযান ও চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৪৬৮টি যানবাহন তল্লাশি করা হয়। ট্রাফিক আইন অমান্য করায় একটি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং পাঁচটি যানবাহন আটক করা হয়েছে। এ ছাড়া মাদকবিরোধী অভিযানে ২৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নির্মূল ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: