শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মুসলিম প্রেমিককে বিয়ের দাবিতে অনশনে হিন্দু প্রেমিকা

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ৩ আগস্ট ২০২৬, ৯:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার করফা বাজারে মুসলমান তরুনকে বিয়ের দাবিতে হিন্দু তরুনীর অনশনকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি নিয়ে স্থানীয়দের প্রতিবাদ ও অবরোধের মুখে মুসলমান তরুনকে দীর্ঘ ২০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে পুলিশের সহায়তায় উদ্ধার হয়।

স্থানীয়সূত্রে জানা যায়, নেছারাবাদ উপজেলার করফা বাজারের পল্লী বিদ্যুৎ অফিসের লাইনম্যান সিরাজুল ইসলাম ওরফে সাইদুলকে বিয়ের দাবিতে শনিবার (১ আগস্ট) রাত ১১টার দিকে করফা বাজারের ব্যাবসায়ী তৃষ্ণা মন্ডল নামের এক হিন্দু তরুনী বিদ্যুৎ অফিসে অবস্থান নিয়ে অনশন শুরুর পাশাপাশি আত্মহত্যা করার হুমকি দেন।

মুহুর্তের মাজে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ভাবে জানাজানি হলেই স্হানীয়রা বিদুৎ অফিসের সামনে জড়ো হয়ে সিরাজুল ইসলাম সাইদুলকে অফিসের ভেতরে অবরুদ্ধ করে রাখেন। প্রায় ২০ ঘন্টা অবরুদ্ধ ছিল লাইনম্যান সিরাজুল।

রোববার (২ আগস্ট) বিকেলে নেছারাবাদ থানা পুলিশের সহযোগীতায় পল্লী বিদ্যুৎের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবরুদ্ধ প্রেমিক লাইম্যান সিরাজুলকে উদ্ধার করে নিরাপদে তাদের হেফাজতে নিয়ে যান।

প্রেমিকা হিন্দু তরুনী তৃষ্ণা মন্ডল জানান, করফা বাজারের বিদ্যুৎ অফিসের পাশে আমার  একটি চায়ের দোকান রয়েছে। বিদ্যুৎ অফিসের সিরাজুল ইসলাম ওরফে সাইদুল প্রতিদিন কয়েকবার চা খাওয়ার জন্য আসতো। সেই সুযোগে আমাকে অহরহ প্রেমের প্রস্তাব দিতো আমিও দূর্বল হয়ে পড়ি ওর প্রতি আস্তে আস্তে  সিরাজুলের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সুযোগে বিভিন্ন সময়ে সিরাজুল আমাকে ইসলাম ধর্ম গ্রহন করাইয়ে বিয়ে করবে বলে আশ্বাস দিতো আমিও সেই আশ্বাসে বিশ্বাস করে গভীর ভালবাসার সম্পর্কে জড়িয়ে পড়ি। এবং  একাধিকবার শারীরিক সম্পর্কও হয় আমাদের  মাজে। কিন্তু গত কয়েক দিন ধরে ওকে বিয়ের ব্যাপারে চাপ দিলে সে  বিয়ে করতে পারবে না জানিয়ে দেয়। এক পর্যায়ে আমি বাধ্য হয়ে বিয়ের দাবিত অনশন শুরু করি।

তবে অভিযুক্ত পল্লী বিদুৎের লাইনম্যান  সিরাজুল ইসলাম ওরফে সাইদুল সকল অভিযোগ অস্বীকার করে বলেন, ওই নারীর সঙ্গে আমার কোনো প্রেমের সম্পর্ক ছিল না।

আমি কয়েক দিন আগে চায়ের দোকানদার ঐ নারীকে গভীর রাত পর্যন্ত  চায়ের দোকান খোলা রাখার বিষয়ে পরামর্শ দিয়েছিলাম। তাতে সে ক্ষুব্ধ হয়ে স্থানীয় কিছু যুবকদের সঙ্গে নিয়ে পরিকল্পিত ভাবে মিথ্যা ও সাজানো নাটক সাজিয়ে আমাকে  ফাঁসানোর চেষ্টা করে অবরুদ্ধ করে। এবং তারা প্রথমে পঞ্চাশ হাজার টাকা ও  পরবর্তীতে এক লাখ টাকা চাঁদা দাবি করে বলে অভিযোগ করেন সিরাজুল ইসলাম ওরফে সাইদুল।

এ বিষয়ে করফা বাজারের বিদ্যুৎ অফিসের কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর বলেন, নারী-সংক্রান্ত অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়রা সিরাজুলকে অবরুদ্ধ করে রেখেছিল। পরবর্তীতে এক লাখ টাকায় বিষয়টির মীমাংসার আলোচনা হলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তা আর বাস্তবায়ন হয়নি।তবে বিষয়টি আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি হওয়াই উচিত।

এদিকে ঘটনাটি ঘিরে করফা বাজারসহ  উপজেলা জুড়ে টক অব দ্যা টাউনে পরিনত হয়েছে।

এ বিষয়ে নেছারাবাদ থানা পুলিশ জানিয়েছে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

ভোরের আকাশ/এসএইচ

পিরোজপুর

শেয়ার করুন: