শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জৈন্তাপুরে সেনাবাহিনীর অভিযানে ভারতীয় পণ্য আটক

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

প্রকাশ : ৭ মে ২০২৫, ৮:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জৈন্তাপুরে সেনাবাহিনীর অভিযানে ভারতীয় পণ্য আটক
জৈন্তাপুরে সেনাবাহিনীর অভিযানে ভারতীয় পণ্য আটক

সিলেটের জৈন্তাপুর উপজেলায় সেনাবাহিনীর অভিযানে চিকনাগোল এলাকা হতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য সামগ্রী উদ্ধার করা হয়েছে। তবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। 

সোমবার (৫ মে) রাত ১১টা ৪০ মিনিটে এএসইউ সেনা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্পের ইনফেন্ট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের একটি দল চিকনাগুল এলাকায় অভিযান চালায়। এ সময় ঠাকুরের মাটি (কওর মাটি) এলাকার পঁচা মিয়া ও মড়া মিয়া নামে দুই ভাইয়ের মালিকানাধীন বাড়ি হতে ৫৫টি বড় সাইজের বস্তা উদ্ধার করে। 

সেনা সূত্র জানায়, উদ্ধার করা বস্তা হতে ৫০০ এর অধিক কার্টন বের করে সেনাবাহিনী। এ সময় কার্টনে লেহেঙ্গা, থ্রি পিস, ছোটদের জামা, ওড়না, জামা, প্যান্টি, এনজেল, স্কিন শাইন, পিসভিট ক্রিম, নিভিয়া সফট ক্রিম, গোমেলা ক্রিম, ক্লবজি ক্রিম, চশমা পাওয়া যায়। উদ্ধার হওয়া পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ৬৮,৪৬,৩৮৮ টাকা। 

সেনাসূত্রে আরও জানানো হয়, উদ্ধারকৃত চোরাইপণ্য মঙ্গলবার(৬ মে) দুপুর সাড়ে ১২টায় সিলেট বিজিবির ব্যাটালিয়ন ৪৮ এর কাছে হস্তান্তর করা হয়েছে। 

ভোরের আকাশ/আমর

শেয়ার করুন: