শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

টেকনাফে নাফ নদীর মোহনা থেকে ট্রলারসহ ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

টেকনাফ প্রতিনিধি

প্রকাশ : ৮ আগস্ট ২০২৬, ৮:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মোহনা থেকে মাছ ধরার সময় ট্রলারসহ তিন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। 

স্থানীয়দের দাবি, বাংলাদেশের জলসীমায় মাছ ধরার সময় তাদের অস্ত্রের মুখে আটক করে নিয়ে যাওয়া হয়। তবে সীমান্ত রক্ষাকারী বাহিনী বলছে, জলসীমা অতিক্রম করে মিয়ানমারের অংশে চলে যাওয়ার কারণেই এ ধরনের ঘটনা ঘটছে।

শনিবার (৮ই আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নাফ নদী ও বঙ্গোপসাগরের সঙ্গমস্থল নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

অপহৃতরা জেলেরা হলেন- টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ৭ নম্বর ওয়ার্ডের জালিয়াপাড়া এলাকার লেডা মিয়ার ছেলে জসিম উদ্দিন (৩০), একই এলাকার মমতাজ মিয়ার ছেলে মোহাম্মদ ইসমাইল (২৭), এবং বাকি একজনের তথ্য পাওয়া যায়নি। 

শাহপরীর দ্বীপ ৭ নম্বর ওয়ার্ড দক্ষিণপাড়া নৌঘাট কমিটির সভাপতি আব্দুল গণি বলেন, সকালে তিন জেলে মাছ ধরতে নাফ নদীতে যান। এ সময় আরাকান আর্মির সদস্যরা স্পিডবোটে এসে প্রথমে তাদের ধাওয়া করে। পরে ট্রলারসহ তিনজনকে আটক করে মিয়ানমারের দিকে নিয়ে যায়।

তিনি আরও বলেন, এর আগেও একই এলাকা থেকে ৩০ থেকে ৪০ জন জেলেকে ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। নাফ নদী ও সাগরে মাছ ধরা এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। জেলেরা সবসময় আতঙ্কের মধ্যে থাকেন। সুযোগ পেলেই আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে জেলেদের ধরে নিয়ে যায়।

সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, জালিয়াপাড়া এলাকার তিন জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি জেনেছি। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। সীমান্তবর্তী এলাকার জেলেদের জন্য এমন ঘটনা নতুন নয়। প্রায়ই আরাকান আর্মির সদস্যরা সাধারণ জেলেদের ধরে নিয়ে যায়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. অনীক চৌধুরী বলেন, তিন জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। তাদের ফিরিয়ে আনতে বিজিবির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পাশাপাশি জেলেদের জলসীমা অতিক্রম না করার বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, গত ৬ আগস্ট কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত মাদক প্রতিরোধ ও আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভায় জেলেদের নিবন্ধনের মাধ্যমে জলসীমা অতিক্রম রোধের বিষয়েও আলোচনা হয়েছে।

আরও পড়ুন

হাওর-সমুদ্রে গড়ে উঠবে মাছের অভয়াশ্রম, বাড়বে দেশীয় মাছের উৎপাদন : মৎস্যমন্ত্রী

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাছ ধরার সময় জেলেরা মিয়ানমারের জলসীমায় প্রবেশ করায় তাদের আটক করা হয়েছে। 

তিনি আরও বলেন, অপহৃত জেলেদের ফিরিয়ে আনতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

ভোরের আকাশ/রই 

লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া

শেয়ার করুন: