শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নিয়ন্ত্রণে আসেনি নরসিংদীর স্পিনিং মিলের আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৭ ডিসেম্বর ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নরসিংদীতে এনআর স্পিনিং মিলের ভয়াবহ আগুনে র্দীঘ ১৩ ঘন্টায়ও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। নিয়ন্ত্রণে কাজ করছে নরসিংদী, মাদবধী, পলাশ ও নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। 

শনিবার (৬ ডিসেম্বর) রাত ১০টা ৫ মিনিটে মিলের তুলার গোডাউনে হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। তুলা থাকার কারণে আগুনের তীব্রতা দ্রুত বাড়তে থাকে এবং গুদামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

রোববার (৭ ডিসেম্বর) কারখানা কতৃপক্ষ ও ফায়ার সাভির্স সূত্র জানায়, শনিবার রাত ১০টা ৫মিনিটে বৈদ্যুতিক তার গাছ থেকে স্পার্কের স্ফুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্ত্তের মধ্যেই দুইটি তুলার গোডাউনে আগুন ছড়িয়ে পরে। খবর পেয়ে নরসিংদী, মাধবদী, পলাশ ও নারায়ণগঞ্জের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দমকল বাহিনির সাথে কারখানার শ্রমিক ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার কাজে যোগ দেয়।  তবে শেষ খবর পাওয়া পযর্ন্ত, প্রায় ৫ ঘণ্টা চেষ্টার পরও রাত ৩টার দিকেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। 

নরসিংদীতে এন আর স্পিনিং মিলের ডিজিএম  (একাউন্টস্) ফারুকুজ্জামান বলেন, তুলার গোডাউনের পাশে থাকা একটি বৈদ্যুতিক তার গাছে স্পার্ক করে। ওই সময় আগুনের একটি ফুলিঙ্গ তুলার উপর পরে। সাথে সাথে আগুন লেগে যায়। মুহুর্ত্তের মধ্যেই সেই আগুন পুরো গোডয়াউনে ছড়িয়ে পরে। প্রথমে আমরা কারখানার সকল গেইট খুলে দেই। এবং কর্মরত শ্রমিকদের বাহিরে বের করে নিয়ে আসি। কারখানার ফায়রম্যানরা প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজে যোগ দেয়।

তিনি বলেন, চোখের সামনে আগুনে সুতা ও তুলার দুইটি গোডয়াউন পুড়ে যাচ্ছে। কোটি কোটি টাকার সম্পদ ক্ষতি হচ্ছে। তবে আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি। মিলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 

মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো রায়হান বলেন, চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের তীব্রতা বেশি থাকায় নিয়ন্ত্রণে আনতে বেগ পোহাতে হচ্ছে।

ভোরের আকাশ/মো.আ.

নরসিংদীনিয়ন্ত্রণের বাইরেআগুন

শেয়ার করুন: