শিরোনাম
পিরোজপুরে বিএনপি অফিস ভাঙচুরের মামলায় আসামি ৮৫৫ জনআ.লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণার দাবি, ইউটিউব-ফেসবুক পেজ বন্ধে হাইকোর্টে রিটনুসরাত তাবাসসুমের দাদির বাড়িতে নাশকতার প্রমাণ পায়নি তদন্ত কমিটিট্রেন বন্ধ থানা বন্ধ, এবার সরকারি বরাদ্দও স্থগিত গোপালগঞ্জেস্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ২৫ দিন বন্ধ থাকবে আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিটবাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রএকনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদনপিরোজপুরে বিএনপি অফিস ভাঙচুরের মামলায় আসামি ৮৫৫ জনআ.লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণার দাবি, ইউটিউব-ফেসবুক পেজ বন্ধে হাইকোর্টে রিটনুসরাত তাবাসসুমের দাদির বাড়িতে নাশকতার প্রমাণ পায়নি তদন্ত কমিটিট্রেন বন্ধ থানা বন্ধ, এবার সরকারি বরাদ্দও স্থগিত গোপালগঞ্জেস্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ২৫ দিন বন্ধ থাকবে আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিটবাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রএকনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

গোপালগঞ্জে হামলার শিকার ডা. অসীম কুমারকে দেখতে প্রধানমন্ত্রীর চিকিৎসক ডা. বিটু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ৮:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ইমার্জেন্সি মেডিকেল অফিসার (ইএমও) ডা. অসীম কুমার ধরের ওপর হামলার ঘটনায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে আজ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে যান মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ও বিশিষ্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।

এ সময় তিনি আহত চিকিৎসকের চিকিৎসার অগ্রগতি ও শারীরিক অবস্থা সম্পর্কে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের কাছ থেকে বিস্তারিত খোঁজখবর নেন। পাশাপাশি ডা. অসীম কুমারের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাঁদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।

এ সময় ডা. বিটু বলেন, “দায়িত্ব পালনরত একজন চিকিৎসকের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। চিকিৎসকরা মানুষের জীবন রক্ষায় নিরলসভাবে কাজ করেন। একই সঙ্গে রোগীর স্বজনদের প্রতি সহনশীল ও ধৈর্যশীল আচরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, আস্থা ও সহমর্মিতা বজায় থাকলে স্বাস্থ্যসেবার পরিবেশ আরও সুন্দর ও নিরাপদ হবে।"

তিনি আরও বলেন, “এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা চিকিৎসকদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি করে এবং দেশের স্বাস্থ্যসেবার স্বাভাবিক পরিবেশকে বাধাগ্রস্ত করে। চিকিৎসকদের কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে দেশের প্রতিটি হাসপাতালে আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।”

আরও পড়ুন

আ.লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণার দাবি, ইউটিউব-ফেসবুক পেজ বন্ধে হাইকোর্টে রিট

এ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী, উপপরিচালক অধ্যাপক ডা. এস এম ই আল বাকের, সহযোগী অধ্যাপক ডা. মো. সারওয়ার হোসেন, সহযোগী অধ্যাপক ডা. মো. ওয়াসিম, সহযোগী অধ্যাপক ডা. আমিনুর রাজ্জাক, সহকারী অধ্যাপক ডা. মো. রাশেদুল হাসান, ডা. সামিউর রহমান শাহ, ডা. মো. তফিজুল ইসলামসহ হাসপাতালের অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর সোমবার সন্ধ্যা ৭টার দিকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালনকালে রোগীর স্বজনদের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে হামলার শিকার হন ডা. অসীম কুমার ধর। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, এ সময় রোগীর স্বজনরা চেয়ার দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। এই সময়ে আহত হয়ে তিনি বুকে ব্যথা ও চাপ অনুভব করেন। উল্লেখ্য, তিনি আগে থেকেই হৃদরোগে আক্রান্ত বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

ভোরের আকাশ/এনএস

শেয়ার করুন: