শিরোনাম
পোশাকশিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল: স্বরাষ্ট্রমন্ত্রীএবার শীতে ৬ শৈত্যপ্রবাহের পূর্বাভাসপাহাড়ে ‘বিচার’, জঙ্গলে পড়ে রইলো দুই জনের লাশ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষাএকনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদনচীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের আহ্বান রাষ্ট্রপতিরপ্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রীজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রীপোশাকশিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল: স্বরাষ্ট্রমন্ত্রীএবার শীতে ৬ শৈত্যপ্রবাহের পূর্বাভাসপাহাড়ে ‘বিচার’, জঙ্গলে পড়ে রইলো দুই জনের লাশ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষাএকনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদনচীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের আহ্বান রাষ্ট্রপতিরপ্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রীজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

কৃষকের বাড়িতে ৭ বার অগ্নিসংযোগ

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ : ৪ নভেম্বর ২০২৬, ৫:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

নাটোরের গুরুদাসপুরের আফজাল হোসেন (৫৮) নামে এক কৃষকের বাড়িতে পর পর ৭ বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন পরিবারটি।

সোমবার (২ নভেম্বর) রাত ১১ টার দিকে উপজেলার চরপিপলা গ্রামে ওই ঘটনা ঘটে। এঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে গুরুদাসপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কৃষক আফজালের ছেলে বেলাল হোসেন (২৯)। কৃষক আফজাল ওই গ্রামের আছের শাহ এর ছেলে।

অভিযোগ ও স্থানীয় সুত্রে জানাযায়, ৯ বছর পুর্বে চরপিপলা মাঠে ৬ শতক জমি ক্রয় করেন আফজাল। ক্রয়কৃত ওই জায়গায় থাকার জন্য টিনের ঘর নির্মাণ করেন। সেখানে বাড়ি তৈরির পর থেকে মাঝে মাঝে শত্রুতা করে তার বাড়িতে আগুন দিচ্ছেন দুর্বৃত্তরা। স্ত্রী-সন্তানসহ ৮ সদস্যের পরিবার নিয়ে আতঙ্কে রয়েছেন তিনি। তবে কে বা কাহারা ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাচ্ছে তা তাদের জানার বাইরে। এঘটনায় বার বার প্রাণে রক্ষা পেলেও আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ্য হচ্ছেন কৃষক আফজাল।

আরও পড়ুন

কেশবপুর প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি ডবলু সাধারন সম্পাদক বুলবুল

আফজাল ও তার স্ত্রী হাজেরা বেগম বলেন, ‘আমরা পরের জমি বর্গা করে চাষাবাদ করি। কিন্তু বাড়ির জমি কেনার পর থেকে আমাদের ওপর নানাভাবে অত্যাচার করা হচ্ছে। বিশেষ করে শয়ন ঘরে এবং খড়ের গাঁদায় এ নিয়ে ৭ বার আগুন দেয়া হলো। আমাদের মেরে ফেলার চেষ্টা চলছে। সরকার ও প্রশাসনের কাছে একটাই চাওয়া- ‘আমরা নিরাপত্তার সাথে বেঁচে থাকতে চাই।’

খুবজীপুর ইউপি সদস্য মুন্নাফ মোল্লা জানান, নিরীহ কৃষক আফজালের বাড়িতে এর আগেও অগ্নিকান্ডের ঘটনা শুনেছি। ঘটনাটি খুবই দুঃখজনক।

গুরুদাসপুর থানার ওসি (তদন্ত) রিয়াজুল হাসান বলেন- এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন: