শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জীবননগরে মাংসের দোকানে মোবাইল কোর্ট অভিযান দোকান সিলগালা

উপজেলা প্রতিনিধি জীবননগর

প্রকাশ : ৭ মে ২০২৬, ২:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জীবননগর পৌর এলাকায় মাংস বিক্রির দোকানে মোবাইল কোর্ট অভিযান চালানো হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে এই মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.আশরাফুল আলম রাসেল। অভিযানে পঁচা মাংস বিক্রির দায়ে আরোজ আলী(৪০) নামের এক ব্যবসায়ীর দোকান সিলগালা করে দেওয়া হয়। এবং পঁচা মাংস জনসমুক্ষে নষ্ট করে দেওয়া হয়।

অভিযুক্ত ব্যবসায়ী আরোজ আলী জীবননগর পৌর এলাকার জানু শাহার পুত্র। অভিযানের খবর পেয়ে সে দোকান থেকে পালিয়ে যায়।

আরও পড়ুন

কিশোরগঞ্জ শহরের যানজট নিরসনে ট্রাফিক পুলিশের সাঁড়াশি অভিযানের প্রস্তুতি"

জানা গেছে,বৃহস্পতিবার সকালে অভিযুক্ত মাংস বিক্রেতা আরোজ আলীর নিকট থেকে উপজেলার সীমান্ত ইউনিয়নের বেনিপুর গ্রামের রহমানের ছেলে বাদল মিয়া ১৩ কেজি মাংস কিনে নিয়ে যায়। বাড়িতে নিয়ে যাওয়ার পরে মাংস পঁচা দেখে ফেরত নিয়ে আসে।এতে মাংস বিক্রেতা আরোজ আলী ক্ষিপ্ত হয়ে বাদল ও তার স্ত্রী রেশমা খাতুন কে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও মারধরের চেষ্টা করে। পরে নিরুপায় হয়ে তারা জীবননগর ইউএনও অফিসে গিয়ে অভিযোগ করেন ইউএনও আশরাফুল আলম রাসেল জানান,অভিযোগের পরিপ্রেক্ষিতে মাংসের দোকানে মোবাইল কোর্ট অভিযান চালানো হয়।

অভিযানের পূর্বেই ব্যবসায়ী সেখান থেকে পালিয়ে যায়।সেখানে পঁচা মাংস বিক্রির সত্যতা প্রমাণ পাওয়া গেছে। মাংস বিক্রির দোকান সিলগালা করে দেওয়া হয়েছে এবং অবশিষ্ট পঁচা মাংস নষ্ট করে দেওয়া হয়েছে।সেই সাথে অন্যন্য মাংস বিক্রেতের সতর্ক করা হয়।

ভোরের আকাশ/এনউব

মোবাইল কোর্ট অভিযান,

শেয়ার করুন: