শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাতকানিয়ায় ব্যাংক কর্মকর্তার ৩ লাখ টাকা ছিনতাই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ : ৯ সেপ্টেম্বর ২০২৫, ৩:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

চট্টগ্রামের সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তার কাছ থেকে ৩ লাখ টাকা ও একটি মোবাইল ফোন ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের মনুফকিরহাট বাজার সংলগ্ন চৌধুরী পাড়া মোড়ে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামীণ ব্যাংক ফুলতলা শাখার কেন্দ্র ব্যবস্থাপক অভি চৌধুরী (২৭) মাসিক কিস্তি সংগ্রহ শেষে সিএনজি অটোরিকশায় ফিরছিলেন। পথে একই সিএনজিতে তার পাশে বসা তিনজন অজ্ঞাত ব্যক্তি নির্জন এলাকায় গলায় ছুরি ধরে তার কাছ থেকে মাঠ থেকে সংগ্রহ করা নগদ ৩ লাখ টাকা ও একটি আইফোন ছিনিয়ে নেয়। পরে তাকে সিএনজি থেকে রাস্তার পাশে ফেলে দ্রুত পালিয়ে যায় ছিনতাইকারীরা।

শাখা ব্যবস্থাপক ফোরকান বলেন, “গতকাল আমাদের অফিসের কেন্দ্র ব্যবস্থাপক অভি চৌধুরী টাকা সংগ্রহ শেষে ফিরছিলেন। পথে তিনজন অপরিচিত ব্যক্তি তার কাছ থেকে নগদ ৩ লাখ টাকা ও একটি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়।”

ঘটনার পর গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক সাতকানিয়া থানায় লিখিত এজাহার দাখিল করেছেন। সাতকানিয়া থানা পুলিশ জানিয়েছে, অজ্ঞাত তিনজনকে আসামি করে মামলা রুজু করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

ভোরের আকাশ/মো.আ.

ব্যাংক কর্মকর্তাছিনতাইচট্টগ্রাম

শেয়ার করুন: