শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খাগড়াছড়িতে কিশোরী ধর্ষণের বিচার দাবিতে আধাবেলা সড়ক অবরোধ

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

খাগড়াছড়িতে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও বিচারসহ নারীদের নিরাপত্তার দাবিতে জুম্ম ছাত্র জনতা বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) অর্ধদিবস সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে।

সকাল ৬টা থেকে শুরু হওয়া অবরোধে ঢাকা-খাগড়াছড়ি, চট্টগ্রাম-খাগড়াছড়ি, খাগড়াছড়ি-রাঙামাটি ও খাগড়াছড়ি-সাজেক সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

অবরোধকারীরা বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করছে। ভোরে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের চেঙ্গীব্রিজ ও স্বনির্ভর এলাকা, খাগড়াছড়ি-পানছড়ি সড়কের পেরাছড়া ও টেকনিক্যাল স্কুল এলাকা, খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের চার মাইল ও নয় মাইল এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করা হয়। পরে পুলিশ গিয়ে সড়ক থেকে টায়ার ও গাছের গুঁড়ি সরিয়ে দেয়।

চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের গুইমারা ও মানিকছড়িসহ বিভিন্ন এলাকায়ও একইভাবে অবরোধ পালন করা হয়। সরেজমিনে দেখা যায়, দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকলেও অটোরিকশাসহ ছোট আকারের কয়েকটি যানবাহন সীমিত আকারে চলাচল করছে। বৃহস্পতিবার খাগড়াছড়ির সাপ্তাহিক হাটের দিন হলেও তেমন দেখা যায়নি দূরদূরান্ত থেকে আসা পাহাড়ি ক্রেতা-বিক্রেতাদের।

অবরোধ চলাকালে কোনো ধরনের নাশকতা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে রয়েছে বলে জানিয়েছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা।

তিনি জানান, মঙ্গলবার রাতে মারমা কিশোরীকে ধর্ষণের ঘটনায় বুধবার দুপুরে সেনাবাহিনীর সহায়তায় শয়ন শীল (১৯) নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা তিনজনকে আসামি করে সদর থানায় মামলা করেন। বাকি দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ভোরের আকাশ/মো.আ.

দলবদ্ধ ধর্ষণকিশোরীসড়ক অবরোধখাগড়াছড়ি

শেয়ার করুন: