শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

চুয়াডাঙ্গায় পরিত্যক্ত আ.লীগের কার্যালয় অবমুক্ত ঘোষণা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ৬:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

চুয়াডাঙ্গায় ৫ আগস্ট ২০২৪ এ জানালা দরজা ভেঙে আগুন দেওয়া জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয় ‘অবমুক্ত’ ঘোষণা করে বিভিন্ন স্লোগান দিয়ে পতাকা উত্তোলনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ভিডিওকে ঘিরে জেলাজুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।

এ ঘটনায় জড়িতরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২৭ মার্চ) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কয়েকজন যুবক চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের সামনে জড়ো হয়ে জাতীয় পতাকা উত্তোলন করে এবং বিভিন্ন স্লোগান দেয়। এ সময় তাদের হাতে একটি ব্যানার দেখা যায়, যাতে 'শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে' লেখা ছিল।

ভিডিওতে আরও দেখা যায়, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক স্বজলের নেতৃত্বে এ কর্মসূচি পরিচালিত হয়। উপস্থিত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের মাথায় হেলমেট ছিল। হাতে বাঁশের লাঠিতে ছিলো পতাকা। এ সময় ইমদাদুল হক স্বজলকে জেলা আওয়ামী লীগের কার্যালয় ‘অবমুক্ত’ ঘোষণা দিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে জেলা আওয়ামী লীগের ওই কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় আছে। এর মধ্যে হঠাৎ করে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের এ ধরনের কর্মসূচি নতুন করে আলোচনা ও উদ্বেগের সৃষ্টি করেছে। বিষয়টি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছে বলে মনে করছেন স্থানীয়রা।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি পুলিশের নজরে এসেছে। ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সাথে জড়িতদের শনাক্ত করে তাদেরকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। ভিডিওটি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোরের আকাশ/এনউব

আ.লীগের কার্যালয় অবমুক্ত ঘোষণা

শেয়ার করুন: