শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

নবাবগঞ্জ উপজেলা চত্বরে ৩ দিনের বৃক্ষমেলা শুরু

ভ্রাম্যমান প্রতিনিধি

প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ৪:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ স্লোগানকে সামনে রেখে তিন দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু হয়েছে।

উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে সোমবার (২১ জুলাই) সকালে উপজেলা চত্বরে থেকে র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ করেন।

মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল হক।

দিনাজপুর জেলার সহকারিবন রক্ষক মোছাঃ নুরুন্নাহার এর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তাপস কুমার রায়, ২ নং বিনোদনগর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম ফতেহ, সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী সহ অনেকেই ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী বন সংরক্ষক ও চরকাই রেঞ্জ কর্মকর্তা তানভীর ইসলাম নাহিদ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে মো.আশরাফুল হক বলেন, গাছ আমাদের অক্সিজেন দেয়, ছায়া দেয়, গাছ থেকে আমরা ফল পাই।  গাছ না থাকলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে।  আমরা যত বেশি গাছ লাগাব তত বেশি পরিবেশের ভারসাম্য রক্ষা হবে।  তাই আসুন আমরা সবাই বেশি করে গাছ লাগাই, গাছের যত্ন নেই পরিবেশ বাঁচাই, সবুজ বাংলাদেশ গড়ি ।

তিনি অনুষ্ঠানে উপস্থিত সবাইকে গাছ লাগানোর আহ্বান জানান।

এবারের মেলায় মোট ৮টি স্টল অংশগ্রহণ করেছে।  স্টলে বেশিরভাগ গাছে ছিল ঔষধি ও ফলজ। অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন ও শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে একটি করে পেয়ারার গাছ বিতরণ করেন।

ভোরের আকাশ/জাআ

বৃক্ষমেলানবাবগঞ্জনবাবগঞ্জ উপজেলা

শেয়ার করুন: