শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

জিয়াউর রহমান ফাউন্ডেশন’র খুলনা বিভাগীয় সাংগঠনিক সভা অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : ৭ আগস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

জিয়াউর রহমান ফাউন্ডেশন’র (জেডআরএফ) খুলনা বিভাগীয় সাংগঠনিক মতবিনিময় সভা বুধবার (৫ আগস্ট) রাতে খুলনা ক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

জিয়াউর রহমান ফাউন্ডেশন’র প্রধান উপদেষ্টা হলি ফ্যামিলি হাসপাতালের সাবেক পরিচালক ডাঃ আহমেদ শফিকুল হায়দার পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশন’র নির্বাহী পরিচালক ডাঃ ফরহাদ হালিম ডোনার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি প্রশাসক ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু এবং কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক ও জেডআরএফ-এর পরিচালক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।

প্রধান অতিথি ডাঃ ফরহাদ হালিম ডোনার  জিয়াউর রহমান ফাউন্ডেশন’র প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য এবং ফাউন্ডেশনের চলমান কর্মসূচি ও আগামী দিনের পরিকল্পনা নিয়ে সভায় আলোচনা করেন।

চলতি মৌসুমে জিয়াউর রহমান ফাউন্ডেশন’র উদ্যোগে নিম গাছ (জিয়া ট্রি) ও অন্যান্য ফলদ, বনজ ও ওষধি গাছের চারা রোপনের কাজ চলছে বলে জানান। উচ্চ ফলনশীল জাতের (উফশী) ধানের বীজ ’কমল’ কৃষক পর্যায়ে সরবরাহ করা হয় বলেও ডাঃ ডোনার জানান।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন’র পরিকল্পনা বাস্তবায়নে আমরা সর্বাত্মক সহযোগিতা করে যাব। কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, মানবতার সেবায় প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের যেকোনো পরিকল্পনা বাস্তবায়নে খুলনা জেলা বিএনপির সবাই সহযোগিতার হাত প্রসারিত করবে।

আরও পড়ুন

সৌদি, তুরস্ক ও পাকিস্তানের ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর

সভায় খুলনার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা ফাউন্ডেশনের কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ শিক্ষকদের সম্পৃক্ত করার সুযোগ সৃষ্টি করতে নির্বাহী পরিচালক ডাঃ ফরহাদ হালিম ডোনারের প্রতি আহ্বান জানান।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশন’র পরিচালক প্রকৌশলী মোহাম্মদ মাহবুব আলম, কৃষিবিদ ড. খন্দকার মাহফুজুল হক, মনিটর কৃষিবিদ ড. এস. এম. ফেরদৌস, সমন্বয়ক কৃষিবিদ প্রফেসর ড. আহসানুল হক স্বপন, মনিটর (চিকিৎসক) ডাঃ মেহেদী হাসান, সমন্বয়ক (চিকিৎসক) ডাঃ এস. এম. আকরামুজ্জামান, মনিটর (প্রকৌশলী) আরিফুল হক জুয়েল সমন্বয়ক (প্রকৌশলী) আইয়ুব হোসেন, সমন্বয়ক (শিক্ষক) প্রফেসর এস. এম. তৌহিদুজ্জামানসহ  খুলনা বিভাগীয় পর্যায়ের প্রকৌশলী,কৃষিবিদ, চিকিৎসক ও শিক্ষক পেশার প্রতিনিধিরা।

ভোরের আকাশ/ইউএম

জিয়াউর রহমান ফাউন্ডেশন,মতবিনিময় সভা,

শেয়ার করুন: