শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুলনায় আলোচিত 'গ্রেনেড বাবুর' বাড়িতে অভিযান, ভাই জনি আটক

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১৩ জুন ২০২৬, ১:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

খুলনা মহানগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী রনি চৌধুরী বাবু ওরফে গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী।

শুক্রবার (১২ জুন) বিকালে অভিযান চলে বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এ সময় গ্রেনেড বাবুর সৎ ভাই মাহামুদুন চৌধুরী জনিকে আটক করা হয়। তার বিষয়ে বিস্তারিত তথ্য দিচ্ছে না পুলিশ।

খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) অমিত কুমার বর্মন জানান, সন্ত্রাসী ও মাদক বিক্রেতাদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে বিকালে গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে জনি নামের একজনকে আটক করা হয়েছে। বাকি তথ্য পরে জানানো হবে।

রনি চৌধুরী ওরফে গ্রেনেড বাবুর তৈরি সন্ত্রাসী গ্রুপ 'বি কোম্পানির বিরুদ্ধে নগরীতে একাধিক হত্যাকাণ্ড, মাদক বিক্রি, চাঁদাবাজির অভিযোগ রয়েছে। খুলনা সদর থানা পুলিশের সন্ত্রাসী তালিকায় বাবুর নাম রয়েছে এক নম্বরে। ভাইয়ের প্রভাব কাজে লাগিয়ে মোংলা বন্দর কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের (সিঅ্যান্ডএফ) ভবন দখল নেওয়ার অভিযোগ রয়েছে মাহামুদুন চৌধুরী জনির বিরুদ্ধে। সংগঠনটির সদস্য না হয়েও কিছু দিন আগে নিজেকে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ঘোষণা করেন জনি।

আরও পড়ুন

পিরোজপুরে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

খুলনা মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) রেজাউর রহমান জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল হরিণটানা থানার শীর্ষ সন্ত্রাসী ইমন মোল্লা, সোনাডাঙ্গা থানার সন্ত্রাসী রনি শেখ ওরফে কাবাসহ কয়েকজনকে আটক করা হয়েছে। গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকেও একজনকে আটক করা হয়েছে। আটক হওয়া ব্যক্তিদের বিষয়ে বিস্তারিক তথ্য সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

অভিযানে অংশ নেওয়া যৌথবাহিনীর একটি সূত্র জানায়, গ্রেনেড বাবুর ভাই মাহামুদুন চৌধুরী জনিকে ছাড়াতে বিকাল থেকেই রাজনৈতিক তদবির চলছে। বিষয়টি নিয়ে বিব্রত আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। তবে এবিষয়ে কেউ কোনো বক্তব্য দিতে রাজি হননি।

ভোরের আকাশ/এম

খুলনা

শেয়ার করুন: