শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ১৩ জুন ২০২৬, ১:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

ফুটবল বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে পড়েছে দক্ষিণের জেলা পিরোজপুরে। শতশত ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকেরা প্রিয় দলকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ শোভাযাত্রা করেছে।

শুক্রবার (১২ জুন) বিকেলে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে শুরু করে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে পুনরায় আবার সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মিলিত হয়। শোভাযাত্রায় ব্রাজিল এবং আর্জেন্টিনা দলের ভক্ত সমর্থকেরা বিভিন্ন স্লোগানে স্লোগানে মেতে ওঠেন।

আরও পড়ুন

পিরোজপুরে মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ ও প্রেসব্রিফিং

এ সময় হাতে ছিল বাংলাদেশের জাতীয় পতাকা, কারো হাতে ছিল আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা। এছাড়াও সকলে জার্সি পরিধান করে আনন্দে মেতে ওঠেন। সমর্থকদের উৎসবমুখর পরিবেশে পুরো শহরজুড়ে ফুটবল উন্মাদনা ছড়িয়ে পড়ে। মিছিল ও মোটরবাইক শোভাযাত্রায় বিভিন্ন বয়সী ফুটবলপ্রেমী অংশ নেন।

আয়োজকরা জানান, ফুটবলের প্রতি ভালোবাসা এবং নিজেদের প্রিয় দলকে সমর্থন জানাতেই এ আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছে। তারা আশা করেন, এবারের বিশ্বকাপেও পছন্দের দলটি ভালো পারফরম্যান্স করবে এবং সমর্থকদের প্রত্যাশা পূরণ করবে।

ভোরের আকাশ/এম
 

পিরোজপুর

শেয়ার করুন: