শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হোসেনপুরে সংসদ সদস্যদের মতবিনিময় সভা

হোসেনপুর কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৫:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

হোসেনপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে  কিশোরগঞ্জ-০১ (কিশোরগঞ্জ সদর- হোসেনপুর) আসনের নব নির্বাচিত সংসদ সদস্যের সাথে  উপজেলা প্রশাসনের  বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) কাজী নাহিদ ইভা  সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নব  নির্বাচিত্র সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলাম। 

বিশেষ অতিথি হোসেনপুর- কটিয়াদি সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার( এসপি) মোহাম্মদ তোফাজ্জল হোসেন, সহকারী কমিশনার (ভূমি)  মোহসী মাসনাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকু, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. উজ্জ্বল হোসাইন, কৃষি অফিসার কৃষিবিদ শেখ মোহাম্মদ মহসিন, থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ মোফাজ্জল হক, সমাজ সেবা অফিসার এহসানুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ জিয়াউর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। 

সংসদ সদস্য মতবিনিময় সভায় বলেন, আইনভঙ্গ করাকে অনেকেই নিয়মে পরিণত করেছেন।  তা করতে দেওয়া যাবে না।কেহ আইন ভঙ্গ করলে তা কঠোর হস্তে দমন করতে হবে। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তোফাজ্জল হোসেন জুয়া আইনের আধুনিক ও সংস্কারের দাবী রেখে  বলেন, পুরনো আইন জুয়ারিদের এক টাকা মুছলেকায় ছাড়া পেয়ে যাওয়ায় জুয়ারিরা ছাড়া পেয়ে  আবারোও এ পেশায় ফিরে আসায় তা রোধ করা সম্ভব হয়ে ওঠছে না বলে দাবী রাখেন। 

হোসেনপুর উপজেলাটি ভৌগোলিক দিক দিয়ে ময়মনসিংহের নান্দাইল ও  গফরগাঁও উপজেলার সীমান্তবর্তী হওয়া দেওয়ানগঞ্জ সড়কের  জিনারী ও মহেষকুড়া একাকায়। 

ভোরের আকাশ/ র.ই

মতবিনিময় সভাকাজী নাহিদ ইভা

শেয়ার করুন: