শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিরোজপুর-২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমন এর সংবাদ সন্মেলন

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ৬:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

পিরোজপুর-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী  দল (বিএনপি) মনোনীত প্রার্থী আলহাজ্ব আহম্মদ সোহেল মনজুর সুমন নেছারাবাদ উপজেলায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও সংবাদ সম্মেলন করেছেন।

সোমবার (২৪ নভেম্বর ২০২৫) দুপুরে নেছারাবাদ ফেরিঘাট রোডে ধানের শীষের প্রধান নির্বাচনী কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমন সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনী পরিবেশ, দলীয় প্রস্তুতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাঁর অঙ্গীকার তুলে ধরেন। তিনি বলেন, “পিরোজপুর-২ আসনের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করে উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আমি কাজ করতে চাই। জনগণের বিশ্বাসই আমার শক্তি।”

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। তিনি বলেন, “দীর্ঘদিন ধরে অবহেলিত এই অঞ্চলের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করা সময়ের দাবি।”

স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এ সময় প্রার্থীকে নানা বিষয়ে প্রশ্ন করেন। শান্তিপূর্ণ নির্বাচন, ভোটার নিরাপত্তা ও প্রচারণার বিভিন্ন দিক নিয়ে প্রার্থী মতামত তুলে ধরেন।

মতবিনিময় শেষে প্রার্থী সোহেল মঞ্জুর সুমন নেছারাবাদবাসীর প্রতি ধানের শীষে সমর্থন ও ভোট দেওয়ার আহ্বান জানান।

ভোরের আকাশ/এসএইচ

পিরোজপুরসংবাদ সন্মেলন

শেয়ার করুন: