শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভারতে যাওয়ার পথে শার্শা সীমান্তে ৭ বাংলাদেশি আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ৪:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

যশোরের  শার্শা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৭ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড (বিজিবি)। এসময় আটককৃতদের কাছ থেকে বাংলাদেশি ৩ হাজার  টাকা, ৮ হাজার রুপি এবং ৭টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) ভোরে শার্শার  কায়বা ইউনিয়নের  রুদ্রপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— রথিন্দ্রনাথ গাইনের ছেলে হৃদয় গাইন (২৩), শিশির মন্ডলের ছেলে সুজিত মন্ডল  (৩৪), শ্রীকান্ত গাইনের ছেলে কুমার জিন্দ্র গাইন (৫০), কলিন্ড মন্ডলের ছেলে পাঞ্চু মন্ডল (৩৬), মৃত সুশান্ত নন্দীর মেয়ে পুতুল (২০), বিনয় অধিকারীর মেয়ে তৃষ্ণা অনুকারী (১৭) ও মৃত শামসুর শেখের মেয়ে ছবুরণ বেগম (৪৪)।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির কায়বা বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। এসময় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করলে তাদের আটক করা হয়।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি নজরদারি ও টহল তৎপরতা জোরদার করেছে এবং সীমান্তবর্তী জনগণকে নিয়মিতভাবে সচেতন করা হচ্ছে। আটককৃতদের অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

ভোরের আকাশ/তা.কা

শার্শা সীমান্তবাংলাদেশিভারতআটক

শেয়ার করুন: