শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে: উপদেষ্টা সাখাওয়াত

বরিশাল ব্যুরো

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ৯:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নৌপরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বরিশালের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

এম সাখাওয়াত হোসেন বলেন, উপদেষ্টা পরিষদ খুবই ক্লিয়ার—ফেব্রুয়ারিতে যে তারিখ ও সময় নির্ধারণ করা হয়েছে, সেই সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের মাধ্যমে যারা আসবেন, তারা একটি জবাবদিহিমূলক সরকার গঠন করবেন।

তিনি বলেন, অতীতে যেভাবে সরকার গঠিত হতো, ভবিষ্যতে হয়তো তেমন হবে না। এবার নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি আরও বলেন, নির্বাচনের আগে এটা একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। নির্বাচনের আগপর্যন্ত যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে, সেই চেষ্টা চলছে। আর নির্বাচনের সময় পুরো বিষয়টি নির্বাচন কমিশন দেখভাল করবে।

বরিশাল বিভাগের ৬ জেলা প্রশাসক, পুলিশ বিভাগ ও সড়ক ও জনপথ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন উপদেষ্টা সাখাওয়াত।

এ সময় বরিশালের বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশনের প্রশাসক রায়হান কাওছার এবং জেলা প্রশাসক দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/এসএইচ

নির্বাচনএম সাখাওয়াত হোসেন

শেয়ার করুন: