শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মঠবাড়িয়ায় ঘোষিত প্রার্থীর পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দিলেন বঞ্চিত প্রার্থীর

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ১১:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

পিরোজপুর -৩ (মঠবাড়িয়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী  রুহুল আমিন দুলালের পক্ষে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ের সহ-সম্পাদক এ আর মামুন খান। 

শুক্রবার (১৪ নভেম্বর ) সন্ধ্যায় পৌর শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন।

এ সময় উপস্থিত ছিলেন মঠবাড়িয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ ওয়াহিদুজ্জামান মিল্টন, সাবেক সদস্য সচিব তাহসিন জামান রোমেল,পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শাহিন রেজা, যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মনির , টিকিকাটা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আবু হানিফ প্রমুখ। 

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে মনোনয়নবঞ্চিত এআর  মামুন বলেন, যা-ই করি না কেন তা দলের জন্যই করছি। মনোনয়ন পাইনি বলে এলাকা ছেড়ে চলে যাব-এমনটা ভাবা ঠিক নয়। আমি মঠবাড়িয়াতেই আছি এবং ধানের শীষ তথা দলের পক্ষে কাজ করছি। তবে দলের সিদ্ধান্তই আমার কাছে চূড়ান্ত। এ আসনে দলের মনোনয়ন পেয়েছেন মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রুহুল আমিন দুলাল।

আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি চাইনা। আমরা সকল মত ও পথের মানুষদের সাথে নিয়ে জাতীয়তাবাদের আদর্শে  ভালোবাসা, উদারতা ও সম্প্রীতির বন্ধনে সকলকে আবদ্ধ করতে চাই। আমরা নারীদেরও ব্যবসায় সম্পৃক্ত করার জন্য উদ্বুদ্ধ করতে চাই। আগামীদিনে আমরা  ব্যবসায়ী বান্ধব পরিবেশ গড়তে  বদ্ধপরিকর। বেকার মুক্ত মঠবাড়িয়া গড়ার।পিরোজপুর-৩ আসনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে চাই।

ভোরের আকাশ/মো.আ.

বিএনপি প্রার্থীপিরোজপুর

শেয়ার করুন: