শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অবৈধ পলিথিনের বিরুদ্ধে অভিযান: সোয়া ১.৩ টন জব্দ, জরিমানা

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

জামালপুরে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে। এ সময় একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আর্থিক জরিমানাও করা হয়।

বুধবার (২৩ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, জামালপুরের যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়। সদর উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের বোষপাড়া এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমান। প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সঞ্জিত বিশ্বাস।

অভিযান চলাকালে সকাল বাজার এলাকায় অবস্থিত ‘মেসার্স তানভীর এন্টারপ্রাইজ’-এর গুদাম থেকে মোট ১ হাজার ৩২৬ কেজি (সোয়া ১.৩ টন) নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিককে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়, যা ঘটনাস্থলেই আদায় করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ রক্ষা এবং জনস্বার্থে অবৈধ পলিথিনের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চালানো হবে।

ভোরের আকাশ/নি

জামালপুর

শেয়ার করুন: