শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জামালপুর সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ৫:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্তাঞ্চল লাউচাপড়ার সাতানিপাড়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা পেয়েছেন পাঁচ শতাধিক অসহায় ও দুস্থ মানুষ।

বুধবার (১৫ জুলাই ) দিনব্যাপী আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে বিভিন্ন রোগে আক্রান্ত মানুষের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়। মেডিসিন, শিশু, গাইনি ও চর্মরোগসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের সেবা প্রদান করেন।

মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন বিজিবির ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল মোস্তাফিজুর রহমান এবং জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্থানীয় বাসিন্দা জয়দাঙ্গো বলেন, 'আমাগো এই পাহাড়ি এলাকায় ডাক্তার দেখানো অনেক কষ্টের। অসুখ-বিসুখ হইলে দূরে যাইতে হয়, গরিব মানুষের পক্ষে সব সময় তা সম্ভব হয় না। বিজিবি আইয়া গ্রামের মানুষেরে ফ্রি চিকিৎসা আর ওষুধ দিছে, এতে আমরা অনেক উপকার পাইছি। ভবিষ্যতেও এমন ক্যাম্প হইলে এলাকার মানুষ আরও বেশি উপকৃত হইব।'

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, আজ এই দুর্গম পাহাড়ি এলাকায় ৫০০-৬০০ মানুষের চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে। 

এই ক্যম্পেইনে বিজিবির বিশেষজ্ঞ ডাক্তারসহ বাইরের ডাক্তারও আছে। বিশেষ করে পাহাড়ি ঢলে বন্যার সৃষ্টি হয়েছে সীমান্তের বিভিন্ন জায়গায়, এই অঞ্চলের মানুষ যেনো সহজে চিকিৎসা সেবা পেতে পারে তার জন্য এমন আয়োজন করা হয়েছে।  

আরও পড়ুন

টাচস্ক্রিন ম্যাকবুকের ইঙ্গিত, বড় চমক আনছে অ্যাপল

ভোরের আকাশ/র.ই

 

 

কর্নেল হাসানুর রহমান

শেয়ার করুন: