শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দামুড়হুদায় হামলা-পাল্টা হামলা

আসামীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ৪:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

চুয়াডাঙ্গার দামুড়হুদা খাঁ পাড়ায় এক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একদল সশস্ত্র যুবকের বর্বরোচিত হামলায় ও প্রতিনিয়ত বিভিম্ন হুমকিতে একটি পরিবার আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। 

ওই গ্রামের জাহিদুল মেম্বারের ভাড়াটে বাহিনীর এই নৃশংসতায় বর্তমানে ঢাকার দুটি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন সাজু ও রাজু নামে দুই ভাই। এঘটনার প্রতিবাদে আসামীদের গ্রেফতার ও বিচারের দাবিতে ভুক্তভোগী পরিবারটি এলাকাবাসীকে সাথে নিয়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান ধর্মঘট করেছে। 

মারাত্নক ভাবে আহত সাজু ও রাজু দামুড়হুদা খাঁপাড়ার বাবলু খাঁর দু'ছেলে। এবিষয়ে সাজু ও রাজুর চাচা খসরু খাঁ বাদীহয়ে ৭ নাম উল্লেখ সহ আরো ৮/১০ জনকে অজ্ঞত আাসামী করে ২২ ফেব্রুয়ারী দামুড়হুদা মডেল থানায় একটি মামলা করলেও ওই মামলায় পুলিশ কাউকে আটক করতে সক্ষম হয়নি।

এদিকে, গ্রামবাসীদের প্রতিরোধে হামলাকারীদের এক যুবক সাজু (৩০) গণপিটুনিতে মারাত্মক ভাবে আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন থাকা অবস্থায় দু'দিন পর (২৩ ফেব্রুয়ারী) মারা যায়। তার মৃত্যুর পর ঘটনাটি ভিন্নদিকে মোড় নেওয়ায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী পরিবারটি। 

এই পরিস্থিতিতে প্রকৃত আসামীদের গ্রেফতার ও বিচারের দাবিতে ভুক্তভোগী পরিবারটি এলাকাবাসীকে সাথে নিয়ে বুধবার (২৫ ফেব্রুয়ারী) সকালে দামুড়হুদা উপজেলা সদরের  জিরো পয়েন্ট চৌরাস্তা মোড়ে  অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা। এর আগে তারা উপজেলা সদরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেন।

প্রসঙ্গ: গত শনিবার (২১ ফেব্রুয়ারী) বিকেলে দামুড়হুদা খাঁ পাড়ার বাবলু খাঁর বাড়িতে নেমে আসে অতর্কিত এক নারকীয় তাণ্ডব। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী পরিবার জানায়, চুয়াডাঙ্গা থেকে মোটরসাইকেল যোগে আসা একদল হেলমেটধারী যুবক রামদা ও দেশীয় অস্ত্র নিয়ে বাবলু খাঁর বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। হামলাকারীরা বাবলু খাঁর দুই ছেলে সাজু ও রাজুকে লক্ষ্য করে এলোপাতাড়ি কোপাতে থাকে। 

হামলার কয়েক দিন পার হলেও মূল অভিযুক্ত জাহিদুল মেম্বার এখনো গ্রেফতার না হওয়ায় ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। উল্টো পরিবারটিকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রশাসনের নির্লিপ্ততার প্রতিবাদে এবং বিচারের দাবিতে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী রাজপথে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের আশ্বাসে তারা অবস্থান ধর্মঘট তুলে নিলে প্রায় দু'ঘন্টা পর যানবাহন চলাচল সাবাভিক হয়।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ উদ্দিন ঘটনার সত্যতা করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে এবং অভিযুক্তদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

ভোরের আকাশ/ র.ই

 

বাবলু খাঁবিক্ষোভ মিছিল

শেয়ার করুন: