শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার- ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ৩:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ ৬ হাজার ৩শ’ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ চোরাচালানী পণ্য জব্দ করে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়াস্থ সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম এসব তথ্য জানান।

বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। 

এ সময় কসবা, মঈনপুর, মাদলা, খাদলা, সালদানদী, শংকুচাইল ও খারেরা বিওপি’র (বর্ডার অবজারভেশন পোস্ট) পৃথক টহলদল এসব অভিযান পরিচালনা করে।

অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা বাসমতি চাল, রেডবুল এনার্জি ড্রিংকস, গরু, বাজি, সেগুন কাঠ, আকাশি কাঠ, শাড়ি, গাঁজা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দ এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ ৬ হাজার ৩শ’ টাকা।

আরও পড়ুন

কুড়িগ্রামে সরকারি সেবা প্রাপ্তির সুযোগ জোরদারে জেলা সেমিনার

অধিনায়ক লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, সীমান্তে নিরাপত্তা জোরদার, মাদক ও চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচার রোধ এবং অবৈধভাবে সীমান্ত পারাপার ঠেকাতে বিজিবি’র নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সীমান্তের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এসব চোরাচালানী পণ্য জব্দ করা হয়।

তিনি আরে জানান, সীমান্তে চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/রই 

লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম

শেয়ার করুন: