শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কাপাসিয়ায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ৪ জুন ২০২৬, ৪:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

গাজীপুরের কাপাসিয়ায় মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশী জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম সাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। 

বৃহস্পতিবার (৪ জুন) সকালে পল্লী মডিউল কনভেনশন সেন্টারে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান। 

উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা। 

জেলা ও উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য আফজাল হোসাইনের পরিচালনায় আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ফ ম এমদাদুল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খলিলুর রহমান, জেলা বিএনপি নেতা ফ ম মমতাজ উদ্দিন রেনু, জেলা বিএনপির সদস্য আব্দুল করিম বেপারী, ফিনল্যান্ড বিএনপির সভাপতি এম এ হাসেম, গাজীপুর জজ কোর্টের জিপি অ্যাডভোকেট সোলায়মান দর্জী,

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, জেলা বিএনপির সদস্য আজগর হোসেন খান, এসিস্ট্যান্ট অ্যাটুর্ণি জেনারেল অ্যাডভোকেট ইকবাল হোসেন শেখ, জেলা কৃষকদলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান প্রমুখ। এছাড়া উপজেলার ১১টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী স্মরণসভায় অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

অভিযোগ শুনে দ্রুত ব্যবস্থা নিচ্ছেন ডিসি

পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো, ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহ্সহ দলের বিভিন্ন পর্যায়ের প্রয়াত নেতৃবৃন্দদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোঃ সিদ্দিক হোসাইন। স্মরণসভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা মোমিনুল হক।

ভোরের আকাশ/ র.ই


 

কাপাসিয়া উপজেলাফকির ইস্কান্দার আলম জানু

শেয়ার করুন: