শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জুলাই আন্দোলনে শহীদ দুই পরিবারের পাশে এমপি সাঈদ আল নোমান

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২ আগস্ট ২০২৬, ৫:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থান দেশের গণতন্ত্র, জাতীয়তাবাদ ও সার্বভৌমত্ব রক্ষার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আন্দোলনের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে এবং তা ধরে রাখতে হবে।

রোববার (২ আগস্ট) ব্যক্তিগত অর্থায়নে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ দুই যোদ্ধার পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদানকালে তিনি এসব কথা বলেন।

এদিন এমপি সাঈদ আল নোমান শহীদ ওয়াসিম আকরামের বাবা এবং শহীদ ফারুকের স্ত্রীর হাতে পৃথকভাবে ১ লাখ ১০ হাজার টাকা করে মোট ২ লাখ ২০ হাজার টাকার অনুদান তুলে দেন।

অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন, তাদের অবদান বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে স্মরণীয় হয়ে থাকবে।

আরও পড়ুন

দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় ইমার্জিং সিরিজে বাংলাদেশের ৭ উইকেটের হার

তিনি চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরাম, ফারুক, ফজলে রাব্বি, ফরহাদ, হৃদয় চন্দ্র তরুয়া ও তানভীরসহ সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

সাঈদ আল নোমান আরও বলেন, শহীদদের আত্মত্যাগ শুধু অতীতের একটি ঘটনা নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সাহস, দেশপ্রেম ও মানুষের অধিকার রক্ষার অনুপ্রেরণা। তাদের আদর্শকে সামনে রেখে বৈষম্যমুক্ত, মানবিক ও উন্নত বাংলাদেশ নির্মাণে সবাইকে কাজ করতে হবে।

ভোরের আকাশ/এনউব

সাঈদ আল নোমান

শেয়ার করুন: