জামালপুরে বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

জামালপুরের মেলান্দহের দানাভাঙা বিল থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের বানিয়াবাড়ি দানাভাঙা বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মেলান্দহ থানার ওসি মাহমুদুল হক।
স্থানীয়দের বরাতে ওসি মাহমুদুল হক জানান, শুক্রবার (৩১ জুলাই) সকালে স্থানীয় মাছ ধরতে গেলে বিলের পানিতে বিবস্ত্র অবস্থায় অর্ধগলিত একটি মরদেহ ভাসতে দেখে। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
তিনি আরও বলেন, অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে। পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।
ভোরের আকাশ/ইউএম