শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দিনাজপুর প্রেসক্লাবে ডা. জাহিদ হোসেনের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

মাসউদ রানা, স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৬ জানুয়ারি ২০২৬, ১:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বাংলাদেশের সংকট নিরসনে গণতন্ত্র, সুশাসন  ও মানবাধিকার প্রতিষ্ঠায় ৩১ দফার মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুস্পষ্ট ও সময়োপযোগী দিকনির্দেশনা দিয়েছেন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৩১ দফার প্রস্তাবনা এক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা হিসেবে উঠে এসেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য অধ্যাপক ডা.এ জেড এম জাহিদ হোসেন দিনাজপুর প্রেসক্লাবে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় দিনাজপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন সকলকে দেশের অগ্রগতি ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে তারেক রহমানের নেতৃত্বে আসন্ন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে অসম্মানিত করতে যারা চক্রান্ত করেছিলেন, তারা আজ কোথায় কীভাবে আছেন- দেশের মানুষ তা জানে! মহান আল্লাহ যাকে সম্মানিত করেন, তাঁকে কেউ অপদস্ত করতে পারে না। বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনে গণজোয়ার উঠেছিল, সর্বস্তরের  মানুষের ঢল নেমেছিল। দেশের মানুষের এবং আন্তর্জাতিক পর্যায়ে জাতীয় সংঘ সহ বিভিন্ন রাষ্ট্রপ্রধানের শ্রদ্ধা ও ভালোবাসায় তিনি মহাকালের পথে বিদায় নিয়েছেন।

বেগম জিয়ার ছায়াসঙ্গী ও ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ আরো বলেন, দিনাজপুরবাসীর গর্ব সদ্যপ্রয়াত দেশনেত্রী ও তিনবারের সফল প্রধানমন্ত্রী মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া এখানকার মেয়ে। এ মাটিতেই তাঁর মমতাময়ী মা-বাবা শায়িত আছেন। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দিনাজপুরের জামাই। এজন্য দিনাজপুরবাসী গর্বিত।

তিনি জানান, দিনাজপুর-৬ আসন থেকে বিএনপি"র দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। মনোনয়নপত্র বাছাইয়ে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এজন্য তিনি সকলের কাছে আশীর্বাদ ও দোয়া প্রার্থনা করেন। ভবিষ্যতে কোনো পদে আসীন হলে জেলাবাসীর উন্নয়ন ও অগ্রগতিতে সর্বোচ্চভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

দিনাজপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় জেলা বিএনপি'র সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান  অ্যাড.মো. মোফাজ্জল হোসেন দুলাল, জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোকাররম হোসেন, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, জেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুদুর রহমান মাসুদ, জেলা বিএনপির সহ -যুব বিষয়ক সম্পাদক মো. মকসেদুল ইসলাম টুটুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং দিনাজপুর প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময়দিনাজপুরসাংবাদিক

শেয়ার করুন: