শিরোনাম
সরানো হলো এসআরবি প্রধানকেনারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভদুই মহাসড়ক অচল: শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, আহত ৩০পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীরচারদিন গ্যাস বন্ধের খবর গুজব: পেট্রোবাংলাশাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ আদালতেরগ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ গ্রিডে যুক্ত করা সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রীনেপালে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ভারতীয় নাগরিক নিহতসরানো হলো এসআরবি প্রধানকেনারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভদুই মহাসড়ক অচল: শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, আহত ৩০পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীরচারদিন গ্যাস বন্ধের খবর গুজব: পেট্রোবাংলাশাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ আদালতেরগ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ গ্রিডে যুক্ত করা সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রীনেপালে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ভারতীয় নাগরিক নিহত

‘যতক্ষণ ষড়যন্ত্র চলবে, ততক্ষণ সড়কে থাকবো’

সাভার প্রতিনিধি

প্রকাশ : ৩ নভেম্বর ২০২৬, ৫:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকার সাভারের আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের মধ্যে বিশৃঙ্খলা ও ষড়যন্ত্র ঠেকানোর কথা বলে সড়কে টহল দিচ্ছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে বাইপাইল থেকে জিরাবো এলাকা পর্যন্ত ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আসাদুজ্জামান মোহনের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী মোটরসাইকেলে ও হেঁটে বিভিন্ন এলাকায় টহল দেন।

পরে আশুলিয়ার নিশ্চিন্তপুরে দেওয়ান সিএনজি পাম্পের পাশে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আসাদুজ্জামান মোহন।

তিনি বলেন, জনগণের ভোটে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের লোকজন নানা ধরনের ষড়যন্ত্র ও চক্রান্ত করছে। শ্রমিকেরা তাদের ন্যায্য দাবি তুলে ধরবে, এতে তাদের পাশে আছে স্বেচ্ছাসেবক দল। সরকারও শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ করবে বলে আমরা মনে করি। তবে কোনও ধরনের বিশৃঙ্খলা বা অস্থিতিশীলতা সরকার বরদাশত করবে না।

আরও পড়ুন

শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ আদালতের

মোহন বলেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান এবং স্থানীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নির্দেশে আমরা সকাল থেকে সড়কে অবস্থান করছি। প্রতিটি কারখানার সামনে আমাদের নেতাকর্মীরা রয়েছেন যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।

তিনি আরও বলেন, শ্রমিকদের সঙ্গে আমরা সংহতি প্রকাশ করি। তারা তাদের ন্যায্য দাবি করবে। তাদের প্রশাসনের কাছে তুলে ধরবে। তাদের সঙ্কট হচ্ছে। জিনিসপত্রের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। আপনারা ন্যায্য দাবি মেনে নেন। সেটা সরকার ও মালিকপক্ষ সমন্বয় করবে। শ্রমিকদের সেই দাবি বিবেচনা করবে। কিন্তু কোনও রকম চক্রান্ত, কোনও অস্থিতিশীলতা মেনে নেবে না। আমরা রাস্তায় আছি। যতক্ষণ ষড়যন্ত্র চলবে, আমরা রাস্তায় থাকবো।

ভোরের আকাশ/এনএস

শেয়ার করুন: