শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি টুর্নামেন্ট উপলক্ষে সংবাদ সম্মেলন

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ২৩ মে ২০২৫, ৪:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পিরোজপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি টুর্নামেন্ট উপলক্ষে সংবাদ সম্মেলন
পিরোজপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি টুর্নামেন্ট উপলক্ষে সংবাদ সম্মেলন

পিরোজপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৫ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২মে ) দুপুরে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আয়োজনে জেলা স্টেডিয়াম হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।

আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সভাপতি রেজাউল করিম মিটুল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন খান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব এলিজা জামান, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা প্রমুখ।

প্রধান অতিথি অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, টুর্নামেন্টটি আয়োজন করা হচ্ছে আরাফাত রহমান কোকোর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তরুণদের খেলাধুলায় আগ্রহী করে গড়ে তোলার উদ্দেশ্যে। এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা ক্রীড়াপ্রেমী জনগণের মাঝে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করতে চাই। পাশাপাশি নতুন খেলোয়াড়দের প্রতিভা তুলে ধরার সুযোগ তৈরি হবে।

সাংবাদিক সম্মেলনে জানানো হয়, আগামী ২৩ মে পিরোজপুর পৌর বনাম নেছারাবাদ ও ২৪ মে পিরোজপুর সদর বনাম নাজিরপুর এর সেমিফাইনাল খেলার সার্বিক সফলতা ও প্রচারণার লক্ষ্যে এ সাংবাদিক সম্মেলন।

আয়োজকরা জানান, এবারের আসরে মোট ৮টি দল অংশ নেবে এবং খেলা অনুষ্ঠিত হবে পিরোজপুর স্টেডিয়ামে। আয়োজকরা সকলকে খেলা উপভোগ করার আমন্ত্রণ জানান এবং সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে টুর্নামেন্ট সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন।

ভোরের আকাশ/জাআ

পিরোজপুর

শেয়ার করুন: