শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মেধা ও প্রতিভায় এগিয়ে যাচ্ছে কুড়িগ্রামের শিবলী সাদিক

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ২:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

ইসলামি সংগীত, রচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্য অর্জন করে প্রশংসিত হচ্ছে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বাছড়া আজিজিয়া আলিম মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী শিবলী সাদিক। অল্প বয়সেই মেধা, সৃজনশীলতা ও ইসলামি সংস্কৃতিচর্চায় দক্ষতা দেখিয়ে পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে সাড়া ফেলেছে সে।

সর্বশেষ ইসলামিক ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপের হামদ-নাতে প্রথম এবং রচনা প্রতিযোগিতায়ও প্রথম স্থান অর্জন করেছে শিবলী। এর আগে বাংলাদেশ শিশু একাডেমি কুড়িগ্রাম জেলা শাখার আয়োজিত রচনা প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে প্রথম হয় সে। এছাড়া ওলামা এ্যালায়েন্স কুড়িগ্রাম জেলা শাখার হামদ-নাত প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে শিবলী।

এর আগেও জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের কৃতিত্ব রয়েছে তার। তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তিও পেয়েছে সে।

পড়াশোনার পাশাপাশি ইসলামি সংগীতচর্চার প্রতিও শিবলীর রয়েছে বিশেষ আগ্রহ। ইউটিউবে তার কণ্ঠে গাওয়া বেশ কিছু ইসলামি সংগীত রয়েছে। এর মধ্যে ‘মায়ের মত আপন’ শিরোনামের একটি সংগীত ইতোমধ্যে শ্রোতাদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

শিবলীর বাবা মাওলানা মো. সিরাজুল ইসলাম ফারুকী একজন আলেম ও ইসলামি আলোচক। তিনি বাছড়া আজিজিয়া আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক এবং বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি। তার নানা মাওলানা আতাউল গনি ওসমানীও একজন ইসলামি আলোচক। চাচা তারিক বিন আজাদ ইসলামি সংগীতশিল্পী ও ইসলামি আলোচক হিসেবে পরিচিত।

আরও পড়ুন

রায়গঞ্জে এইচএসসি শিক্ষার্থী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

শিবলীর ধারাবাহিক সাফল্যে পরিবার, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। শিক্ষক ও পরিবারের প্রত্যাশা, ভবিষ্যতে তার মেধা ও প্রতিভা আরও বিকশিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগবে।

ভবিষ্যৎ স্বপ্নের কথা জানিয়ে শিবলী সাদিক বলে, সে একজন দায়ী ইলাল্লাহ (ইসলামের পথে আহ্বানকারী) হতে চায়। পড়াশোনার পাশাপাশি ইসলামি জ্ঞান ও সংস্কৃতিচর্চার মাধ্যমে মানুষের কাছে ইসলামের সুন্দর বার্তা পৌঁছে দেওয়াই তার স্বপ্ন।

ভোরের আকাশ/সু.পা

শিবলী সাদিক

শেয়ার করুন: