শিরোনাম
ঢাকার বিকল্প শহর হচ্ছে কেরানীগঞ্জেভ্যাট যাচাইয়ের আওতায় আসছে ২৭ হাজার অনলাইন ব্যবসাপাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন ও শক্তিশালী অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ: স্পিকারপ্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজযাত্রীদের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিন: ধর্মমন্ত্রীপাকিস্তান সীমান্তের কাছে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা মোতায়েন করতে যাচ্ছে ভারতডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫১৭রাজধানীসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েনবিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দামঢাকার বিকল্প শহর হচ্ছে কেরানীগঞ্জেভ্যাট যাচাইয়ের আওতায় আসছে ২৭ হাজার অনলাইন ব্যবসাপাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন ও শক্তিশালী অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ: স্পিকারপ্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজযাত্রীদের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিন: ধর্মমন্ত্রীপাকিস্তান সীমান্তের কাছে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা মোতায়েন করতে যাচ্ছে ভারতডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫১৭রাজধানীসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েনবিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

হাইমচরে জেগে ওঠা নতুন চরের সীমানা নির্ধারণ সম্পন্ন

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ৭:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ও হাইমচর ইউনিয়নের মধ্যবর্তী স্থানে জেগে ওঠা নতুন চরের সীমানা নির্ধারণ করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত স্যাটেলাইট ম্যাপ এর মাধ্যমে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে সার্ভেয়ারের মাধ্যমে এই সীমানা নির্ধারণ কার্যক্রম পরিচালিত হয়।

​উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীর নেতৃত্বে এই সীমানা নির্ধারণ কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় বিভিন্ন মৌজার জমির মালিকসহ প্রায় দুই শতাধিক স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন।

​সীমানা নির্ধারণকালে নীলকমল ইউনিয়নের পক্ষে প্রতিনিধিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মাস্টার, সহ-সভাপতি ইসহাক খোকন, প্রচার সম্পাদক সিরাজ হাওলাদার এবং বিশিষ্ট ব্যবসায়ী অলিউর রহমান রাজু সর্দার। অপরদিকে হাইমচর ইউনিয়নের পক্ষে প্রতিনিধিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি ওবায়দুল্লাহ, সিনিয়র যুগ্ম সম্পাদক সুলতান মাঝি, যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন লিটন সরকার ও বিএনপি নেতা ইউপি সদস্য মমিন দালাল।

আরও পড়ুন

গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে: আইজিপি

​কার্যক্রমে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজুল হক বাবুল, ৩নং আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাসু মাঝি, উপজেলা কৃষক দলের সভাপতি আলী আকবর টেলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু জাফর এবং উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক সবুজ হোসেন পেদাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

​স্থানীয়দের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে দুই ইউনিয়নের সীমানা নির্ধারিত হওয়ায় এলাকার জমির মালিক ও সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

ভোরের আকাশ/ এনউব
 

শেয়ার করুন: