গাইবান্ধায় কষ্টি পাথর সাদৃশ্য মূর্তি উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রায় ৫ কেজি ওজনের কষ্টিপাথর সাদৃশ্য একটি মূর্তি উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩০ আগস্ট) বিকাল ৪টার দিকে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ফকিরগঞ্জ এলাকার ভাংরি ব্যবসায়ী রফিকুল ইসলামের বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। রফিকুল ইসলাম ও এলাকার হামিদুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান পরিচালনা করে মূর্তিটি উদ্ধার করা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত মূর্তিটি থানায় নিয়ে আসা হয়।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইাসলাম বলেন, মূর্তিটি দেখতে কষ্টি পাথরের মতো হলেও বিশেষজ্ঞ পরীক্ষা-নিরীক্ষার পর প্রকৃতপক্ষে এর গুণাগুণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ভোরের আকাশ/জাআ