শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ৩:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

দুই জেলার বাসচালকদের মধ্যে মারামারির জের ধরে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বন্ধ রয়েছে বাস চলাচল।

সোমবার (২৮ জুলাই) সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের কোন বাস রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়নি। হঠাৎ করে বাস চলাচল বন্ধ করে দেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

বাস চালক ও শ্রমিকনেতারা জানান, গত শনিবার রাজশাহীর গোদাগাড়ীতে দুই জেলার বাস চালক ও শ্রমিকদের মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে চাঁপাইনবাবগঞ্জের এক বাসচালককে মারধর করেন রাজশাহীর চালকেরা। পরে রাজশাহীর আরেক চালককে মারধর করেন চাঁপাইনবাবগঞ্জের চালক ও শ্রমিকেরা।

এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে দুই জেলার মধ্যে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যায়। বাস বন্ধের কারণে ভোগান্তির শিকার যাত্রীরা। তারা অটোরিকশা, সিএনজি চালিত অটোরিকশায় ঝুঁকি নিয়ে রাজশাহীসহ অন্যান্য গন্তব্যে যাচ্ছেন।

কয়েকজন যাত্রী জানান, বাস চলাচল বন্ধ থাকায় আমরা খুবই কষ্টে আছি। বিশেষ করে রোগী, শিক্ষার্থী, বয়স্ক লোকজনসবাই বিপদে পড়ছে। বিকল্প যানে যেতে হচ্ছে, যেগুলোর ভাড়া অনেক বেশি। সাধারণ মানুষ এই ভাড়া বহন করতে পারছে না। আমরা চাই দ্রুত বাস চলাচল স্বাভাবিক হোক। চাঁপাইনবাবগঞ্জ জেলা বাস মালিক সমিতির কাছে অনুরোধ, বিষয়টা গুরুত্ব দিয়ে দেখেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা বাস মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি  প্রভাষক মোঃ আব্দুল কাদের কামাল জানান, গত শনিবার রাজশাহীতে চাঁপাইনবাবগঞ্জের এক চালকের সঙ্গে রাজশাহীর এক চালকের মারামারির ঘটনা ঘটে। সেই ঘটনার জের ধরে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জমুখী সব বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। এরপর চাঁপাইনবাবগঞ্জ থেকেও কোনো বাস রাজশাহীতে যাচ্ছে না। ফলে দু’পাশ থেকেই বাস চলাচল বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে সবচেয়ে বিপদে পড়েছেন সাধারণ যাত্রীরা। রোগী, শিক্ষার্থী, নারী ও বয়স্ক মানুষদের চরম ভোগান্তি হচ্ছে। এটা আমাদের অভ্যন্তরীণ কোনো বিরোধ নয়, এটা দুই জেলার চালকদের মধ্যে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা। আমরা চাই আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান হোক এবং বাস চলাচল স্বাভাবিক হোক।

ভোরের আকাশ/এসএইচ

চাঁপাইনবাবগঞ্জগণপরিবহনজনদুর্ভোগবিক্ষোভ

শেয়ার করুন: