কেরানীহাটে শব্দদূষণ রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাট রেল ক্রসিং এলাকায় শব্দদূষণ রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে প্রশাসন।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা ১৫ মিনিট পর্যন্ত চলা এ অভিযানে ঈগল, মারশা ও পূরবী পরিবহনের ৫টি গাড়ি থেকে হাইড্রোলিক হর্ন খুলে ফেলা হয়।
এ সময় পরিবেশ আইন ২০১০ এর বিভিন্ন ধারায় গাড়ির মালিকদের কাছ থেকে মোট ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে শব্দদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/জাআ