শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দীর্ঘ ২০ বছর পর আজ বরিশাল যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলীয় প্রধান হওয়ার পর এটাই তার প্রথম বরিশাল সফর। এর আগে ২০০৬ সালের ১৪ মে তিনি বরিশাল সফর করেছিলেন। ওই দিন তিনি বরিশালের একটি কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১২টা ২০ মিনিটে হেলিকপ্টার যোগে তিনি বরিশাল আউটার স্টেডিয়ামে অবতরণ করবেন। সেখান থেকে গাড়িবহরে করে তিনি সভাস্থল বেলস্ পার্কে যাবেন।

সমাবেশে বরিশাল বিভাগের ২১টি আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীরা উপস্থিত থাকবেন। প্রিয় নেতাকে একনজর দেখতে ভোর থেকেই বরিশাল বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন। আর ক'দিন পরই জাতীয় সংসদ নির্বাচন। বলা চলে, শেষ ফাল্গুণেও নির্বাচনী উত্তাপে উষ্ণ গোটা দেশ। নির্বাচনকে সামনে রেখে দেশের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সর্বত্র ছুটে বেড়াচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জেলায় জেলায় জনসভায় ৩১ দফার আলোকে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। কর্মসংস্থান, বেকার ভাতা, ফ্যামিলি ও কৃষক কার্ডসহ প্রাধান্য পাচ্ছেন নারী ও তরুণরা। সাধারণ মানুষের আশা, প্রতিশ্রুতির বাস্তবায়ন হলে বদলে যাবে দেশ।

তারেক রহমান, ইতোমধ্যেই বড় শহরগুলোতো বটেই প্রত্যন্ত অঞ্চলেও অংশ নিয়েছেন বেশ কিছু জনসভা এবং পথসভায়। নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করলে চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবার আশ্বাস দিয়েছেন তারেক রহমান। এছাড়াও গোটা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নেবার কথাও বলেছেন তিনি।

রাজধানী ঢাকার নানাবিধ সংকটের মধ্যে অন্যতম হলো বস্তিবাসীর জীবনযাপন। সরকারে গেলে সমাজের পিছিয়ে পড়া এসব মানুষের আবাসনের জন্য ফ্ল্যাট দেবার কথাও জানান তিনি। অন্যদিকে প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা নিশ্চিতে হেল্থ কেয়ারার নিয়োগের ঘোষণা দিয়েছেন তারেক রহমান। ফ্যামিলি কার্ড ছাড়াও কৃষক কার্ডের আশ্বাসের পাশাপাশি বিভিন্ন জেলায় যেসব অঞ্চল ভিত্তিক সংকট আছে সেসব নিয়ে কাজ করার ঘোষণা দেন তিনি।

জানা গেছে, শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি। ধারণা করা হচ্ছে, নারী ও তরুণদের চাওয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে বিএনপির ইশতেহার। যুবক ও তরুণদের কর্মসংস্থান, বেকার ভাতা, গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার রক্ষা ও বাক-স্বাধীনতাকে গুরুত্ব দিয়ে ঘোষিত হবে-বিএনপির ইশতেহার।

এর আগে ২০০৫ সালে বিভাগীয় তৃণমূল সম্মেলনে যোগ দিতে বরিশাল গিয়েছিলেন তারেক রহমান।

ভোরের আকাশ/এসএইচ
 

তারেক রহমানবরিশাল

শেয়ার করুন: