শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে বটিয়াঘাটায় আইনশৃঙ্খলা কমিটির সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষ্যে খুলনার বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির এক সভা ০৮ অক্টোবর বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টায় উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামানের সভাপতিত্বে স্থানীয় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় উদযাপন পূজা ফ্রন্ট নেতা সুদীপ্ত মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বটিয়াঘাটা থানা অফিসার ইনচার্জ মোঃ মারুফ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা, আনসার ভিডিপি কর্মকর্তা নিরব বিশ্বাস, উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও এমপি প্রতিনিধি এমডি খায়রুল ইসলাম খান জনি, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়, হরিণটানা থানা প্রতিনিধি এসআই (নিঃ) রাসেল হোসাইন, লবনচরা থানা প্রতিনিধি এসআই(নিঃ) মোঃ মেহেদী হাসান মিশন, অবঃপ্রাপ্ত প্রধান শিক্ষক অন্নদাশঙ্কর রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক রামপ্রসাদ রায়, সদস্য সচিব বিদ্যুৎ রায়, রবীন্দ্রনাথ দত্ত, ইউপি চেয়ারম্যান যথাক্রমে (ভারপ্রাপ্ত)পার্থ রায় মিঠু, (ভারপ্রাপ্ত )মোঃ কবির আকুঞ্জী, শ্যামল বকসী, নিতিশ মল্লিক, রনজিৎ টিকাদার বাবু, অসীম অধিকারী, মানিক কুন্ডু, বিকাশ রায়, মিহির কান্তি বৈরাগী, মানবাধিকার নেতা সরদার হাফিজুর রহমান, সমারেশ রায়, সাংবাদিক চিরঞ্জিৎ মল্লিক সহ ১১০ টি পূজা মন্দির কমিটির নেতৃবৃন্দ।
ভোরের আকাশ/ এনউব