শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শিক্ষার্থীদের আবাসন ও ল্যাব সংকট নিরসনে অগ্রাধিকার : উপাচার্য

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ : ১৮ জুন ২০২৬, ৫:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

‎নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেছেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কর্মকাণ্ডে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই বর্তমান প্রশাসনের মূল লক্ষ্য।

একাডেমিক ও অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের আবাসন ও ল্যাব সংকট নিরসনে অগ্রাধিকার ভিত্তিতে কাজ চলছে।

‎​বৃহস্পতিবার (১৮ জুন) সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে স্থানীয় ও ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও র‌্যালি

‎​সভায় বিশ্ববিদ্যালয়ের আগামী ২২ জুনের বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনসহ সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয় দিবসে ৪৯ জন শিক্ষক-শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড এবং ৩ জনকে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান করা হবে। 

এ ছাড়া দিবসটিতে দোয়া মাহফিলের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাসহ প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে।
‎
‎​ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ড. রব্বানী বলেন, নতুন একাডেমিক ভবন-৩ প্রকল্প, বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা এবং সোনাপুর থেকে ক্যাম্পাস পর্যন্ত সড়কটি চার লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। স্টেকহোল্ডারদের সমন্বিত প্রচেষ্টায় আমরা ক্যাম্পাসের প্রতিটি সংকট কাটিয়ে উঠতে বদ্ধপরিকর।
‎
‎​বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. গাজী মো. মহসিনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ভোরের আকাশ/ র.ই
‎

উপাচার্যমোহাম্মদ রুহুল আমিন

শেয়ার করুন: