বিরামপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য ক্যাম্পাসের স্থান পরিদর্শন

দিনাজপুরের বিরামপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য আঞ্চলিক ক্যাম্পাস স্থাপনের জন্য স্থান পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক খায়রুল ইসলাম মন্ডল।
সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে বিরামপুর উপজেলার দুর্গাপুর ঢিবি এলাকায় সম্ভাব্য ক্যাম্পাসের স্থান পরিদর্শনে আসেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিনা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ আশিষ কুমার সরকারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
পরিদর্শনকালে সম্ভাব্য ক্যাম্পাস স্থাপনের স্থান সরেজমিনে ঘুরে দেখেন বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক খায়রুল ইসলাম মন্ডল।
ভোরের আকাশ/সু.পা