শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

কৃষিবিদ লুৎফর রহমানের পদোন্নতিজনিত বিদায় অনুষ্ঠান

দেলোয়ার হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশ : ৩০ জুন ২০২৫, ৫:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
কৃষিবিদ লুৎফর রহমানের পদোন্নতিজনিত বিদায় অনুষ্ঠান
কৃষিবিদ লুৎফর রহমানের পদোন্নতিজনিত বিদায় অনুষ্ঠান

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিসের হলরুমে এই বিদায় অনুষ্ঠিত হয়।

এ সময় বিদায় সংবর্ধনা প্রদান করা হয় কৃষিবিদ মোঃ লুৎফর রহমানকে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ জহির রায়হান। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অনিরুদ্ধ দাস।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের এসএএও (সহকারী কৃষি কর্মকর্তা), সার ডিলার ও কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

বিদায় অনুষ্ঠানে বক্তারা লুৎফর রহমানের দীর্ঘ কর্মজীবনের প্রশংসা করে বলেন, তিনি সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তাকে ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

শেষে বিদায়ী কৃষিবিদ মোঃ লুৎফর রহমান তাঁর কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরে সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ভোরের আকাশ/জাআ

কৃষিবিদবিদায় সংবর্ধনা

শেয়ার করুন: