শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জামালপুরে ইউপি নির্বাচনকে ঘিরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৬

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

জামালপুরের মেলান্দহে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই চেয়াম্যান প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নের চর গোবিন্দী বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছেন মেলান্দহ থানার ওসি এটিএম মাহমুদুল হক।

আহতরা হলেন- মাহমুদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল্লাহ, বিএনপি কর্মী জাকির হোসেন, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আলতাফুর রহমান, ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের ভাই মো. বেলাল, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. সোলায়মান, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য হাজী আবদুস সাত্তার।

স্থানীয় বিএনপি নেতারা জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তৈয়বুর রহমান ও বিএনপি নেতা নুরে আলম তালুকদার রুনু প্রার্থিতা ঘোষণা করে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বেশ কিছুদিন থেকে মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তৈয়বুর রহমান ও বিএনপি নেতা নুরে আলম তালুকদার রুনুর কর্মী সমর্থকদের মধ্যে নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা চলছিল।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে রুনু তালুকদারের সমর্থকরা একটি নির্বাচনী গণসংযোগ ও মিছিল শেষে চর গোবিন্দী বাজারে গিয়ে তৈয়বুর রহমানকে উদ্দেশ্য করে বিভিন্ন ধরনে উষ্কানিমূূলক বক্তব্য দেন। বক্তব্যের জেরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথাকাটাকাটি হয়। তৈয়বুর রহমান মাস্টারের সমর্থকরা মঙ্গলবারের ঘটনার প্রতিবাদ জানাতে গেলে দুই পক্ষ আবারও মুখোমুখি হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ৬ জন আহত হন।

আহতদের উদ্ধার করে প্রথমে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কয়েক জনের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তৈয়বুর রহমান মাস্টার বলেন, রুনু তালুকদারসহ তাদের লোকজন সেখানে উস্কানিমূলক কথাবার্তা বলার কারনে পরিস্থিতি অস্থিতিশীল হয়েছে। আমি ঢাকায় আছি, হট্রোগোলেরর খবর শুনেছি। খবর শুনে পুলিশকে বিষয়টি জানিয়েছি, যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। দলের নেতাকর্মীদের শান্ত থাকার নির্দেশ দিয়েছি।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রশীদ বাবলু জানান, মঙ্গলবার বিকেলে মিছিল শেষে রুনু তালুকদারের সমর্থকরা চর গোবিন্দী এলাকায় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর বাড়ির পাশে এক দোকানে বসে অন্য পক্ষের সর্মথক যুবদল নেতা রাজ্জাকসহ কয়েকজনকে লক্ষ্য করে আপত্তিকর ও উস্কানিমূলক মন্তব্য করেন। একপর্যায়ে 'ধর ধর' বলে চিৎকার করলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। বুধবার এ বিষয়ে প্রতিবাদ জানাতে গেলে আবারও উত্তেজনা সৃষ্টি হয় এবং পরে সংঘর্ষের ঘটনা ঘটে।

আরও পড়ুন

বিকাশ ডিস্ট্রিবিউশনের ২ কোটি ৩৫ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার দুই কর্মকর্তা

অভিযোগ মিথ্যা দাবী করে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নুরে আলম তালুকদার রুনু বলেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমানসহ আমার সমর্থকেরা মঙ্গলবার রাতে চর গোবিন্দী বাজারে বসে ছিলেন। এ সময় ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ ও যুবদল নেতা রাজ্জাক মদ্যপ অবস্থায় সেখানে এসে ‘এখানে কোনো রাজনীতি চলবে না’ বলে হট্টগোল শুরু করেন। বুধবারও তারাই প্রথমে হামলা ও মারামারি শুরু করে। নির্বাচনকে কেন্দ্র করেই এ ঘটনা ঘটেছে।"

মেলান্দহ থানার ওসি এটিএম মাহমুদুল হক বলেন, গোবিন্দী বাজারে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কয়েক জন আহত হয়েছেন বলে জেনেছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভোরের আকাশ/ইউএম
 

দুই পক্ষের সংঘর্ষআহতজামালপুর

শেয়ার করুন: