শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় যাত্রীবাহী বাসে তল্লাশি, গাঁজাসহ যুবক গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ৭:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে চার কেজি গাঁজাসহ আল আমিন (১৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে গোবিন্দগঞ্জ আমলী আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠায় পুলিশ।

গ্রেফতারকৃত আল আমিন কুমিল্লা জেলা সদরের জদলপুর গ্রামের সেলিম মিয়ারের ছেলে।

গোবিন্দগঞ্জ থানার পুলিশ সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৫টায় রাত্রিকালীন ডিউটির অংশ হিসেবে পূর্ব চারমাথা মোড়ের বনফুল হোটেলের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। এ সময় ‘তয়েজ এন্টারপ্রাইজ’-এর একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন হিসেবে আল আমিনকে গ্রেফতার করা হয়। পরে ব্যাগ থেকে কালো পলিথিনে মোড়ানো চার কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল আমিন গাঁজা পাচারের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ভোরের আকাশ/জাআ

যুবক গ্রেফতারযাত্রীবাহী বাসগাইবান্ধা

শেয়ার করুন: