শিরোনাম
সংসদে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রীআওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ: স্বরাষ্ট্রমন্ত্রীকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির কারণে ককটেল বিস্ফোরণ বাড়ছেশিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রীশ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধচলতি বছর মতপ্রকাশের জেরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে ৮৬টিঢাকায় চিরুনি অভিযানে নামছে ডিএমপিচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রদল হাতাহাতিসংসদে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রীআওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ: স্বরাষ্ট্রমন্ত্রীকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির কারণে ককটেল বিস্ফোরণ বাড়ছেশিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রীশ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধচলতি বছর মতপ্রকাশের জেরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে ৮৬টিঢাকায় চিরুনি অভিযানে নামছে ডিএমপিচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রদল হাতাহাতি

কাপাসিয়ায় মাদকবিরোধী শোভাযাত্রা ও সমাবেশ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ৬:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
কাপাসিয়ায় মাদকবিরোধী শোভাযাত্রা ও সমাবেশ
কাপাসিয়ায় মাদকবিরোধী শোভাযাত্রা ও সমাবেশ

গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৮ নভেম্বর) বিকালে শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বরে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে 'ফকির মজনু শাহ্ সেতু'র পশ্চিম প্রান্তে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক এবং কাপাসিয়া থানার (ওসি) মোহাম্মদ নাসির আহমেদের নেতৃত্বে বিশাল শোভাযাত্রায় বিএনপি ও জামায়াতে ইসলামীর বিপুল সংখ্যক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশগ্রহণ করেন।

"মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন" এই শ্লোগানকে সামনে রেখে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা ও কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসাইন, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান সেলিম হোসেন আরজু, জেলা বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আজগর হোসেন খান, কড়িহাতা ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট লুত্ফুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সদস্য সচিব সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন, কাপাসিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটন, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান মোল্লা, বিএনপি নেতা আনোয়ার হোসেন, জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা জাকারিয়া হোসেন, দুর্গাপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মো. আবুল ফাত্তাহ, ব্যবসায়ী প্রতিনিধি চিত্ত রঞ্জন সাহা, তরগাঁও ইউপি নির্বাচনে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক আবু সাঈদ আহমেদ, কাপাসিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরিদ শেখ, বিএনপি নেতা জহিরুল ইসলাম ফকির প্রমুখ।

এছাড়া মাদকবিরোধী প্রচারণার অংশ হিসেবে ১৯ নভেম্বর বৃহস্পতিবার বিকালে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে কাপাসিয়া প্রেসক্লাব ফুটবল একাদশ বনাম কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতি ফুটবল একাদশ অংশগ্রহণ করবে।

ভোরের আকাশ/রই


 

শেয়ার করুন: