শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রামুতে মিয়ানমারগামী মোবাইল পাচারচক্রের ৪ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার 

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ১১:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

কক্সবাজারের রামুতে মিয়ানমারে মোবাইল ফোন পাচারের সময় চার সদস্যের একটি চক্রকে গ্রেফতার করেছে গর্জনীয়া পুলিশ ফাঁড়ির টিম। সোমবার দুপুরে বড়বিল এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ২৫টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে গর্জনীয়া ফাঁড়ির ইনচার্জ শোভন কুমার শাহা জানান, সিএনজি যোগে চোরাই পথে সীমান্ত এলাকায় যাওয়ার সময় পাচারকারীচক্রের সদস্যদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— জুবাইর (২৩), আব্দুর রহিম শাকিল (২১), মো. এরশাদ (২১) ও মৃদুল দাশ (২২)।

তারা দীর্ঘদিন ধরে শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে মোবাইল পাচার করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোর আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা।

আটক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন গর্জনিয়া পুলিশ ফাঁড়ি'র ইনচার্জ শোভন কুমার শাহা। 

ভোরের আকাশ/মো.আ.

কক্সবাজারগ্রেফতার

শেয়ার করুন: