শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ১ মার্চ ২০২৬, ৪:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

রাজবাড়ীতে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে বাঁশ দিয়ে পিটিয়ে শমসের শেখ (৬৭) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে। 

রোববার (১ মার্চ) ভোর সাড়ে ৫ টার দিকে রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের পশ্চিম গৌড়পুর এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে সদর থানা পুলিশ। নিহত শমসের শেখের বাড়ি সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের পশ্চিম গৌড়পুর গ্রামে। তার বাবার নাম মৃত সোহবান শেখ। আটক ব্যক্তির নাম বরকত শেখ (৪৩)। তিনি একই এলাকার মজিদ শেখের ছেলে।

পুলিশ ও প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, গ্রেপ্তার বরকত শেখ একজন মাদকাসক্ত। রোববার (১ মার্চ) ভোরের দিকে শমসের মসজিদে নামাজ আদায় করতে গেলে বরকত তার বাড়ির ঘরের ভেতর প্রবেশ করে ভাঙচুর করে। এসময় শমসের শেখের পুত্রবধু  হাসনা বেগম তাদেরকে নিষেধ করতে থাকে। 

নামাজ শেষে শমসের বাড়িতে ফেরার সময় এই অবস্থা দেখে প্রতিবাদ করতে গেলে বরকত একটি বাঁশ দিয়ে তার মাথায় আঘাত করে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত  ঘোষনা করেন। 

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, শহীদওহাবপুর ইউনিয়নের বাঁশ দিয়ে আঘাত করে এক জনকে হত্যার খবর জানতে পারি। পরে সেখানে পুলিশ গিয়ে হত্যার সঙ্গে জড়িত থাকার অপরাধে একজন কে আটক করা হয়েছে। আটক ব্যক্তি একজন মাদকাসক্ত। এই ঘটনায় পরবর্তী আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

ভোরের আকাশ/ র.ই


 

আটকবরকত শেখ

শেয়ার করুন: