শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খাগড়াছড়িতে মা-মেয়েকে গলা কেটে হত্যা

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ৩:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির রামগড় উপজেলায় মা ও মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে রামগড় থানা পুলিশ বাগান টিলা এলাকায় ঘটনাস্থলে পৌঁছে।

নিহতরা হলেন- মৃত মীর হোসেনের স্ত্রী আমেনা বেগম (৯০) এবং তার মেয়ে রেহানা আক্তার (৪৫)। রেহানার স্বামী মোস্তফা ওমান প্রবাসী এবং মা-মেয়ে দু’জনই ঘরে ছিলেন।

প্রতিবেশীরা জানান, বৃহস্পতিবার সকাল থেকে মা-মেয়ের কোন সাড়া শব্দ না পেয়ে বিষয়টি জানাজানি হয়। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন জানিয়েছেন, বসতবাড়ির দুইটি কক্ষে মা ও মেয়ের মরদেহ পড়ে ছিল। পুলিশ সিআইডি ক্রাইম সিন টিমকে খবর দিয়েছে, তারা ঘটনাস্থলে পৌঁছে পরবর্তী ব্যবস্থা নেবেন।

ওসি মঈন উদ্দিন আরও বলেন, ‘চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের জন্য ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

ভোরের আকাশ/মো.আ.

দুর্বৃত্তগলা কেটে হত্যাখাগড়াছড়ি

শেয়ার করুন: