শিরোনাম
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৫২গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়া, ভাঙচুররাষ্ট্রদ্রোহ মামলায় ৪ দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীরদেশের ভেতর-বাইরে থেকে নাশকতা ও অরাজকতা করছে পতিত ফ্যাসিস্টরা : রিজভীযুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইনে হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের হামলাপ্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিতডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২০পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযান, মেজরসহ ৪ সেনা নিহতডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৫২গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়া, ভাঙচুররাষ্ট্রদ্রোহ মামলায় ৪ দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীরদেশের ভেতর-বাইরে থেকে নাশকতা ও অরাজকতা করছে পতিত ফ্যাসিস্টরা : রিজভীযুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইনে হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের হামলাপ্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিতডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২০পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযান, মেজরসহ ৪ সেনা নিহত

গাইবান্ধায় শ্রমিক ইউনিয়ন দখলের চেষ্টা, সংঘর্ষের শঙ্কা

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ৪:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গাইবান্ধা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং- রাজঃ ১৩১৮) বৈধ কমিটিকে বাদ দিয়ে একটি বহিরাগত চক্র সংগঠনটি দখলের চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। ইউনিয়নের নিবন্ধন নম্বর ব্যবহার করে পাল্টা কার্যক্রম ও নির্বাচনের ঘোষণা দেওয়ায় শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এ নিয়ে যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন সংগঠনের নেতারা।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন সংগঠনের সভাপতি শ্রী দিনেশ চন্দ্র সরকার।

লিখিত বক্তব্যে তিনি জানান, গত ১ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত ত্রিবার্ষিক সাধারণ সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে বর্তমান কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। পরে কমিটির তালিকা সংশ্লিষ্ট শ্রম দপ্তরেও জমা দেওয়া হয়েছে।

তবে বৈধ কমিটিকে উপেক্ষা করে ইউনিয়নের সঙ্গে সংশ্লিষ্ট নন, এমন কয়েকজন ব্যক্তি কাচারি বাজার এলাকায় একটি অস্থায়ী কার্যালয় স্থাপন করেছেন বলে অভিযোগ করা হয়। পাশাপাশি গত ২৫ অক্টোবর নির্বাচনের ঘোষণা দিয়ে মাইকিং ও প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। মোতাজ্জুর রহমান বাবু নামে এক ব্যক্তিকে প্রধান নির্বাচন কমিশনার ঘোষণা করে সাধারণ শ্রমিকদের বিভ্রান্ত করা হচ্ছে বলেও দাবি করেন সংগঠনের নেতারা।

তাদের অভিযোগ, ইউনিয়নের নিবন্ধন নম্বর ব্যবহার করে একটি অসাধু চক্র পৃথক সংগঠনের মতো কার্যক্রম পরিচালনা করছে। এতে প্রকৃত শ্রমিকদের মধ্যে বিভ্রান্তি ও উত্তেজনা বাড়ছে।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি সুবাস, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক আজগর আলী, কোষাধ্যক্ষ খাজা, প্রচার সম্পাদক সাহাবুল মিয়া, সাংগঠনিক সম্পাদক ছকু এবং কার্যকরী সদস্য লুৎফর, স্বাধীন ও সন্তোষসহ অন্যরা।

আরও পড়ুন

জাহাঙ্গীর আলমের দায়ভার নিচ্ছে না পুলিশ: সিএমপি কমিশনার

এ ঘটনায় দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা নিবন্ধক, আঞ্চলিক শ্রম দপ্তর (বগুড়া) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগের অনুলিপি পাঠানো হয়েছে বলে জানান নেতারা।

তারা বলেন, শ্রমিকদের স্বার্থ ও সংগঠনের বৈধতা রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। অন্যথায় পরিস্থিতির আরও অবনতি হতে পারে।

ভোরের আকাশ/জেআ

গাইবান্ধা

শেয়ার করুন: