শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পবিত্র হজ পালনে দুলাল হোসেনের পায়ে হেঁটে যাত্রা

নাটোর প্রতিনিধি

প্রকাশ : ৪ আগস্ট ২০২৬, ৫:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালনের অদম্য বাসনা নিয়ে পায়ে হেঁটে সৌদি আরবের মক্কা নগরীর উদ্দেশে যাত্রা শুরু করেছেন নাটোরের সিংড়া উপজেলার মো: দুলাল হোসেন (৪৫)। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের তাড়াই বড়ইচোরা নিজ গ্রাম থেকে পায়ে হেঁটে দূরন্ত এই সফরের সূচনা করেন।

মোঃ দুলাল হোসেন একই গ্রামের মৃত মকসেদ আলী ও পিয়ারা বেগমের ছেলে । দীর্ঘদিন ধরে তার স্বপ্ন ছিল পায়ে হেঁটে পবিত্র কাবা শরীফ তাওয়াফ করা এবং হজ পালন করা। সেই নিয়ত পূরণ করতেই তিনি গ্রামবাসীর কাছ থেকে দোয়া ও বিদায় নিয়ে মঙ্গলবার (৪ আগস্ট) সকালে গ্রাম থেকে পায়ে হেঁটে দূরন্ত এই সফরের সূচনা করেছেন।

​এলাকাবাসী কাওসার হোসেন বলেন, দুলাল হোসেনের এই ব্যতিক্রমী উদ্যোগ শুনে তাড়াই গ্রামের সাধারণ মানুষ তাকে বিদায় জানাতে ভিড় জমায়। বিদায়বেলায় এক ভাবগম্ভীর পরিবেশের সৃষ্টি হয়। সবাই তার জন্য দোয়া করেন। মহান আল্লাহর দরবারে তার মনোবাসনা পুরনের দোয়া করেন।

গ্রামের প্রবীণ রফিকুল ইসলাম জানান, অত্যন্ত ধার্মিক ও সরল জীবনযাপনে অভ্যস্ত দুলাল দীর্ঘদিন ধরে এই যাত্রার প্রস্তুতি নিচ্ছিলেন।

আরও পড়ুন

বাগেরহাটে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

দুলাল হোসেন বলেন, আল্লাহর ঘরে যাওয়ার আকুল ব্যাকুলতা থেকেই আমার এই সিদ্ধান্ত। হেঁটে হজ করতে যাওয়া কষ্টসাধ্য হলেও আল্লাহর ওপর ভরসা রেখে আমি রওনা হয়েছি। নিজের সুস্থতা এবং সফলভাবে হজ পালনের জন্য সবার দোয়া কামনা করেন।

​তিনি জানান, সীমান্ত অতিক্রম ও অন্যান্য দেশ হয়ে সৌদি আরব পৌঁছানোর জন্য নির্ধারিত পথের নিরাপত্তা ও প্রয়োজনীয় বিষয়াদি কোন বাধা না হয়। সে জন্য সরকারের কাছে সাহায্য চান তিনি।

ভোরের আকাশ/সু.পা

হজ পালনে, পায়ে হেঁটে যাত্রা

শেয়ার করুন: