শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

খাগড়াছড়ি সরকারি কলেজের জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রোল ঢেলে আগুন, যুবক গ্রেপ্তার

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ : ৪ জুলাই ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। শুক্রবার (০৩ জুলাই) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনায় স্মৃতিস্তম্ভটির বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন ব্যক্তি স্মৃতিস্তম্ভে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও সংশ্লিষ্টরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে স্মৃতিস্তম্ভটি অক্ষত থাকলেও এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ বিষয়ে খাগড়াছড়ির সদর থানার ওসি মো. কায় কিসলু জানান,ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শালবন হরিনাথ পাড়ার মো. হাসানুলকে না পেয়ে  অভিযান চালিয়ে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি  মো. রনি নাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে, এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

খামেনির জানাজায় অংশ নিতে তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় হাজারো মানুষের ঢল

এ বিষয়ে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, "জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের বিষয়টি আমার জানা আছে। একটি গ্রুপ এ ধরনের নাশকতার চেষ্টা করেছিল। তবে তারা সফল হতে পারেনি এবং স্মৃতিস্তম্ভের বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।

ঘটনার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। কারা, কী উদ্দেশ্যে এই অগ্নিসংযোগের চেষ্টা করেছে, তা উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।


ভোরের আকাশ/ইউএম

খাগড়াছড়ি, জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

শেয়ার করুন: