চট্টগ্রামে মাদক মামলায় এক ব্যক্তির কারাদন্ড

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার মাদক মামলায় দিলীপ কুমার দিপু (৩০) নামের এক ব্যক্তিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার ১৮ (নভেম্বর) চট্টগ্রাম অতিরিক্ত মহানগর ৪র্থ জজ আদালতের বিচারক বেগম সিরাজম মুনিরা এই রায় দেন।
সাজাপ্রাপ্ত আসামি দিলীপ কুমার দিপু মানিকগঞ্জ জেলার সদর থানার সিঞ্চুরী গোপাল বাবুর বাড়ীর গোপাল বাবুর ছেলে।
আদালত সূত্রে জানা যায়, বাকলিয়া থানার একটি পুলিশ টীম গোপন সংবাদের ভিত্তিতে শাহ আমানত সেতুর উত্তর পার্শ্বে রাস্তা থেকে ২০১৪ সালে ১৩ মার্চ রাত দেড়টায় আসামি দিলীপ কুমার দিপুকে গ্রেফতার করে। আসামির কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এই ঘটনায় মো. আ: করিম (এস.আই) বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
আসামির সাজার বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মোরশেদুর রহমান চৌধুরী রোকন জানান, আসামি জামিন নিয়ে পালাতক আছেন। রায়ের পর তার বিরুদ্ধে সাজামূলে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।
ভোরের আকাশ/জাআ